বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: অতর্কিত হামলায় চপারের আঘাতে কাটা যেতে বসেছিল দুই হাতের পাঞ্জাই। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর জীবন ফিরে পেলেন রমজান। এসএসকেএমের চিকিৎসকদের বদান্যতায় নতুন জীবন ফিরে পেলেন যুবক।
ঘটনার সূত্রপাত গত বছর ১৫ আগস্টে। ওই দিন রাতে ফুটবল খেলা নিয়ে এলাকার বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা ছাটন কাল্লুর সঙ্গে বচসা হয় বাঁধে স্থানীয় যুবক রমজানের। এলাকাবাসীদের মধ্যস্থতায় ওই দিনের মতো ঝামেলা থেমে গেলেও, প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিলেন ছোটন। পরের দিন অর্থাৎ ১৬ আগস্ট রমজান তাঁর বন্ধুদের সঙ্গে এলাকার একটি কারখানার ভিতরে বসে আড্ডা মারছিলেন। বিকেল ৩টে নাগাদ ছোটন এলাকার বাইরের বেশ কিছু ভাড়াটে গুন্ডাদের সঙ্গে নিয়ে অতর্কিতে হামলা করেন রমজানের উপর। প্রথমে রমজানের দুই হাতের পাঞ্জার উপর চপার দিয়ে আঘাত করা হয়। এরপর বন্দুক দিয়ে গুলি করতে গেলে বন্দুক বিকল হয়ে যায়। তাই গুলি চলেনি। হইহট্টগোলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে চলে এলে সেখান থেকে পালিয়ে যায় পাঁচ দুষ্কৃতী।
এলাকাবাসীরা রমজানকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে বেনিয়াপুকুর থানার পুলিশ। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিগম ওরফে শেখ গুলাম, বিল্লা ওরফে শেখ শাহনওয়াজ, লাভো ফিরোজ ওরফে মহম্মদ ফিরোজ, ডাকু ফইয়াজ ও ছাটন কাল্লু ওরফে শেখ শাহনওয়াজ-এর খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন ছাটন কাল্লু ও তাঁর এক সাগরেদ পালিয়ে যায় নেপালের কাঠমান্ডুতে। পুলিশ জানিয়েছে, তদন্তের জাল গুটিয়ে আনা হয়েছে। খুব শীঘ্রই দু'জনে ধরা পড়বে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রমজান জানিয়েছেন, এলাকায় মুরগির ব্যবসা রয়েছে তাঁর। কয়েক বছর আগে বিয়েও করেছেন। তাঁর অভিযোগ, পার্ক সার্কাস এলাকার হাড্ডিবাগানের ঝুপড়ি পাড়ার বাসিন্দা ছাটন কাল্লু এলাকায় মহিলাদের ওপরে বিগত বেশ কিছুদিন ধরে অত্যাচার চালাত। গরিব মানুষের ঝুপড়ি বা বাড়ি কেড়ে নিয়ে চড়া দামে পুনরায় বেআইনি নির্মাণ করে বিক্রি করত। একই সঙ্গে বহু মেয়েদের জোর করে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানিও করত। তাঁকে মদত দিতেন দাঁড়াপাড়া এলাকার প্রোমোটার শেখ আলম নামে এক ব্যক্তি। কাল্লুর কুকর্মে বাধা দেওয়াতেই তাঁর উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ রমজানের।
রমজান আরও জানিয়েছে, ১৬ আগস্টের হামলার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চিত্তরঞ্জন মেডিকেল কলেজে। পরিস্থিতির ভয়াবহতা দেখে সেখান থেকে তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা হয়। গত সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। নতুন করে জীবন ফিরে পাওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছে রমজান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?