শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | জানুন বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশকে, তালিকায় আছে ভারত?

RD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৫৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের ধনী দেশগুলি কোনগুলি? জবাবে বেশিরভাগ মানুষই আমেরিকা, রাশিয়া বা চিনের মতো বৃহৎ দেশগুলির কথা বলেন। কিন্তু সকলকে চমকে দিয়ে দুনিয়ার ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে আয়তনে বহু ক্ষুদ্র অনেক দেশও। ফোর্বস ইন্ডিয়া জানিয়েছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুসারে বিভিন্ন দেশের মাথাপিছু জিডিপির উপর ভিত্তি করে এই তালিকাটি তৈরি করা হয়েছে।

ধনী দেশগুলির তালিকা দেখার আগে, জিডিপি কী তা বোঝা গুরুত্বপূর্ণ। জিডিপি মানে, একটি দেশে উৎপাদিত সমস্ত পণ্য এবং পরিষেবার মোট মূল্য পরিমাপ করে। একটি দেশে কত ধনী মানুষ তা বোঝার জন্য, দেশের জিডিপিকে সেখানকার মোট লোকসংখ্যা দিয়ে ভাগ করা হয়ে থাকে। সেই ভাগফলই সংশ্লিষ্ট দেশের সাধারণ জনগণের সম্পদের ধারণা দেয়।

কিন্তু একটি দেশের প্রকৃত সম্পদের পরিষ্কার চিত্র পেতে, আমাদের সেই দেশে জিনিসপত্রের দাম কত এবং মুদ্রাস্ফীতি কীভাবে দামকে প্রভাবিত করে তাও বিবেচনা করতে হয়। এখানেই ক্রয়ক্ষমতা সমতা (PPP) আসে। PPP জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতির হারকে বিবেচনা করে- যা আমাদের বিভিন্ন দেশের সম্পদের মধ্যে আরও সঠিকভাবে তুলনা করতে সাহায্য করে।

লুক্সেমবার্গ
লাক্সেমবার্গ বিশ্বের সবচেয়ে ধনী দেশ, যার GDP ৯১.২১ বিলিয়ন মার্কিন ডলার। মাত্র ৬,৭৫,০০০ জনসংখ্যার সঙ্গে, PPP-এর উপর ভিত্তি করে বিশ্বের GDP-তে এর অংশ মাত্র ০.০৫ শতাংশ। দেশটি তার উন্নত জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার জন্য বিখ্যাত। এটা বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি, তার মনোরম দুর্গ, প্রচুর সবুজ মাঠ এবং মনোরম খাল-বিলের জন্য বিখ্যাত।

সিঙ্গাপুর
তালিকার পরবর্তী স্থানে রয়েছে সিঙ্গাপুর, একটি দ্বীপ রাষ্ট্র, যার জিডিপি ৫৩০.৭১ বিলিয়ন মার্কিন ডলার এবং জনসংখ্যা ৫.৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের জিডিপি-র (PPP) অংশ ০.৪৫ শতাংশ-সহ এই দেশটি বিশ্বের বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্রগুলির মধ্যে একটি।

ম্যাকাও
ম্যাকাও চিনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যার জিডিপি ৫৩.৪৫ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের জিডিপির (পিপিপি) ০.০৫ শতাংশ এর মালিক। এই অঞ্চলটি তার ক্যাসিনো এবং পর্যটনের জন্য পরিচিত। ম্য়াকাও বিশ্বের শীর্ষ ভ্রমণ গন্তব্যস্থলগুলির মধ্যে একটি।

আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড ৫৬০.৫৭ বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। দেশটি বিশ্বের জিডিপির (পিপিপি) ০.৩৫ শতাংশ এর জন্য দায়ী। অ্যাপল, গুগল এবং মাইক্রোসফটের মতো অনেক বড় কোম্পানি প্রতি বছর আয়ারল্যান্ডের অর্থনীতিতে ৫০ শতাংশরও বেশি অবদান রাখে।

কাতার
কাতারের জিডিপি ২২১.৪১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের জিডিপিতে কাতারের (পিপিপি) অবদান ০.১৮ শতাংশ। তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ কাতারকে বিশ্বের অন্যতম ধনী দেশ করে তুলেছে।

নরওয়ে
নরওয়ে পশ্চিম ইউরোপের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। আইএমএফের মতে, দেশটির জিডিপি ৫০৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার এবং জনসংখ্যা ৫.৫১ মিলিয়ন। এই দেশের ১.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বিশাল সম্পদ তহবিলও রয়েছে, যা বিশ্বের মধ্যে বৃহত্তম, যা ভবিষ্যতের যেকোনও সঙ্কট মোকাবিলায় সহায়তা করে।

সুইজারল্যান্ড
এই দেশের ৯৪২.২৭ বিলিয়ন ডলার জিডিপি। সুইজারল্যান্ড পর্যটন এবং একটি পোক্ত অর্থনীতির জন্য বিখ্যাত। ধাতু, যন্ত্রপাতি এবং চিকিৎসা সরঞ্জামের মতো মূল্যবান পণ্য রপ্তানি থেকে দেশটি বিশেষভাবে লাভবান হয়। ইউরোপের মধ্যে এটির ভ্যাট (মূল্য সংযোজন কর) হারও সর্বনিম্ন।

ব্রুনাই দারুসসালাম
ব্রুনাই দারুসসালামের জিডিপি ১৫.৭১ বিলিয়ন ডলার এবং পিপিপির ভিত্তিতে বিশ্বের জিডিপির ০.০২ শতাংশ। দেশটির সম্পদ মূলত এর বিশাল তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ দ্বারা পরিচালিত। এই দেশ সুলতান হাসানাল বলকিয়া দ্বারা শাসিত, যিনি দীর্ঘতম শাসক এবং ধনী রাজাদের একজন।

গায়ানা
২০১৭ সালে গায়ানার উপকূলে ১১ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের মজুদ আবিষ্কারের পর গায়ানার অর্থনৈতিক বৃদ্ধি শুরু হয়। ৮,৩১,০০০ জনসংখ্যার দেশ গায়ানার জিডিপি ১২৩ বিলিয়ন মার্কিন ডলার।  পিপিপি-র ভিত্তিতে বিশ্বের জিডিপিতে গায়ানার অংশ ০.০৪ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্র
৩৩৫ মিলিয়ন জনসংখ্যার দেশ আমেরিকার জিডিপি ২৯.১৭ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং পিপিপির ভিত্তিতে বিশ্বের জিডিপির ১৪.৮৪ শতাংশ। ছোট দেশগুলির তুলনায় মাথাপিছু জিডিপিতে এর অবস্থান কম হলেও, দেশটির অর্থনীতি এখনও বেশ পোক্ত।

মাথাপিছু জিডিপি ২,৯৪০ ডলার এবং মাথাপিছু জিডিপি (পিপিপি) ১১,৯৪০ মার্কিন ডলার-সহ ভারত মাথাপিছু জিডিপি র‍্যাঙ্কিংয়ে ১২৪তম স্থানে রয়েছে। জিডিপির দিক থেকে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি এবং জাপানের পরে পঞ্চম স্থানে রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া