বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Several pilgrims were dead on a accident in Jharkhand while travelling to Prayagraj

দেশ | মহাকুম্ভে যাওয়ার পথে ফের ঝাড়খণ্ডে পথদুর্ঘটনা, নিহত পশ্চিমবঙ্গের ছয় পুণ্যার্থী, আহত দুই

AD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দু'জন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের জেলা সদর থেকে প্রায় ২০ কিমি দূরে রাজগঞ্জ থানার অধীনে কলকাতা-দিল্লি ১৯ নম্বর জাতীয় সড়কে। নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহতদের মধ্যে চালক-সহ দু'জন পুরুষ, দু'জন নারী, দু'জন নাবালকও রয়েছে। আহতদের চিকিৎসার জন্য শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে (এসএনএমএমসিএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আলিশা কুমারি জানান, শুক্রবার রাত সওয়া ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, বাংলা থেকে আটজন পুণ্যার্থী একটি এসইউভিতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন। রাতে তাঁদের গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও দু'জনের। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটির সঙ্গে যে গাড়িটির সংঘর্ষ হয়েছে, সেটির পিছনে আরও একটি গাড়ি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটিও এসইউভি-র পিছনে ধাক্কা মারে। যদিও ওই গাড়ির যাত্রীদের তেমন কোনও আঘাত লাগেনি। 

এক সপ্তাহে ধানবাদে এটি দ্বিতীয় দুর্ঘটনা। গত ১৮ ফেব্রুয়ারি, পূর্ব মেদিনীপুর জেলার ১৮ জনেরও বেশি ভক্ত ধানবাদের নিরসা থানার অন্তর্গত এনএইচ ১৯-এ একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। কুম্ভমেলায় পবিত্র স্নান সেরে ফিরছিলেন তাঁরা।।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া