মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারত এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পাশাপাশি ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্য যুদ্ধের আশঙ্কার মধ্যে শুক্রবার ভারতে টানা সপ্তম সপ্তাহ এবং আন্তর্জাতিক বাজারে টানা আট সপ্তাহ সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ভারতে মাল্টি কমডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স)-এ সাত সপ্তাহে প্রতি ১০ গ্রামে সোনার দাম ৯,৫০৬ টাকা বেড়ে ৮৬ হাজার ২০ টাকায় পৌঁছেছে। সাত সপ্তাহ আগে যার দাম ছিল ৭৬ হাজার ৫৪৪ টাকা ছিল।
গত সপ্তাহে ভারতের বাজারে সোনার দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫৭ শতাংশ। ঠিক কী কী কারণে দেশের বাজারে ক্রমশ বেড়েই চলেছে হলুদ ধাতুর দাম? প্রথমত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে, যার ফলে সোনার দাম বেড়েছে। দ্বিতীয়ত, ডলারের তুলনায় টাকার দামের পতনে সোনার দাম ক্রমে বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত, সোনায় বিনিয়োগ তুলনামূলক সুরক্ষিত। সেজন্য বিভিন্ন ফান্ড এবং ব্যাঙ্কগুলি সোনায় বিনিয়োগ করছে। তাই চাহিদা বৃদ্ধি পেয়েছে।
যদিও শনিবার এমসিএক্স বন্ধ থাকে, তবুও সারা দেশে সোনার দোকান খোলা থাকে। ২২শে ফেব্রুয়ারি মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম প্রায় ৮০ হাজার ২৪০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮৭ হাজার ৭৪০ টাকা। এক কেজি রুপোর দাম এক লক্ষ টাকারও বেশি। আন্তর্জাতিক বাজারের দর, আমদানি শুল্ক, কর এবং বিনিময় হারের ওঠানামার কারণে মূলত ভারতে সোনার দামে পরিবর্তন হয়। এর ফলে সারা দেশে দৈনিক সোনার দাম নির্ধারিত হয়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?