মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: SBI মিউচুয়াল ফান্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় নিয়ে এসেছে 'SBI JanNivesh SIP'। বলা যায় যে, দেশবাসীর সুবিধার্থে আরও সহজ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার থেকে মাত্র ২৫০ টাকা মাসে জমিয়ে বড় অঙ্কের তহবিল গড়া যাবে।
কী কারণে এই উদ্যোগ?
গ্রামীণ, আধা-শহর এবং শহুরে অঞ্চল থেকে প্রথম-বারের বিনিয়োগকারীদের এবং ক্ষুদ্র সঞ্চয়কারীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। বিনিয়োগ যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। বিনিয়োগের পরিমাণ কম হোক বা বেশি- তা বিবেচ্য নয়, আসলে যতক্ষণ কেউ বিনিয়োগ করতে থাকবেন, ততক্ষণ কর্পাস বাড়বে এবং ভবিষ্যতে তা বহুগুণ রিটার্ন দিতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে, মাসিক ভিত্তিতে মাত্র ২৫০ টাকার বিনিয়োগ মোটেও ভালো কর্পাসে পরিণত হবে না, কিন্তু এটা ভুল ধারণা। কারণ প্রবাদ অনুসারে বিন্দুতে বিন্দুতেই সিন্ধু।
সেবি-র বক্তব্য-
গত মাসে মিউচুয়াল ফান্ডে যাতে সব ধরনের বিনিয়োগকারী টাকা রাখতে পারেন, সেই কারণে নতুন উদ্য়োগের কথা বলেছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI। সেই লক্ষ্যে প্রতি মাসে ন্যূনতম ২৫০ টাকার ছোট এসআইপি তৈরি করা হয়েছে। একে সেবি মিউচুয়াল ফান্ডের স্যাসেটাইজেশন হিসাবে উল্লেখ করেছে।
JanNivesh SIP- কী পাবেন বিনিয়োগকারীরা?
- কম খরচে বিনিয়োগ- জননিবেশ এসআইপি একটি ফ্লেক্সিবল এসআইপি বিকল্প। যা সামান্য টাকা দিয়ে শুরু করা যায়। এতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিনিয়োগের সুবিধা রয়েছে। যারা প্রতি মাসে কম পরিমাণ টাকা দিয়ে বিনিয়োগের যাত্রা শুরু করতে ছান এটা তাদের জন্য বড় সুযোগ।
- ডিজিটালি জমা করা যাবে- স্টেট ব্যাঙ্কের এই SIP উদ্যোগ SBI YONO, Paytm, Groww, Zerodha-এর মতো অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বিনিয়োগকারীরা এখানে সহজেই ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে বিনিয়োগ করতে ও তা দেখতেও পারবেন।
বিনিয়োগকারীদের রিটার্ন-
JanNivesh এর অধীনে SIP এর মাধ্যমে বার্ষিক ১২ শতাংশ হারে সুদে প্রতি মাসে ২৫০ টাকা বিনিয়োগ করলে ৪০ বছর পর বিনিয়োগকারীর কর্পাসের মূল্য হবে প্রায় ২৯,৭০,৬০৫ লক্ষ টাকা, রিটার্নে। অর্থাৎ, ৪০ বছর ধরে মোট ১,২০,০০০ টাকার বিনিয়োগ ২৮,৫০,৬০৫ টাকা লাভ হয়।
SBI JanNivesh SIP: কীভাবে বিনিয়োগ করবেন
ব্যবহারকারীরা SBI YONO প্ল্যাটফর্ম এবং Paytm, Groww এবং Zerodha-এর মতো অন্যান্য ফিনটেক প্ল্যাটফর্মে মিউচুয়াল ফান্ড খুলতে পারেন।
Paytm-এ JanNivesh SIP-তে কীভাবে বিনিয়োগ করবেন?
ধাপ ১: Paytm অ্যাপ খুলুন।
ধাপ ২: JanNivesh SIP @250 ট্যাবে ক্লিক করুন।
ধাপ ৩: আপনি পরিমাণ (দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক) নির্বাচন করতে পারেন।
ধাপ ৪: আপনাকে PAN নম্বর, সম্পূর্ণ KYC এবং SIP সেট লিখতে হবে।
সবশেষে Paytm আপনাকে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কেটে নেওয়ার অনুমতি দেয়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?