বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ‘অল্প সময়ের মধ্যেই উচ্চশিক্ষার জগতে জায়গা করে নিয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সাত বছরের পর ১০ হাজার ছাত্রছাত্রী, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। যা গোটা দেশে উচ্চশিক্ষার উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে’। এসএনইউয়ের সপ্তম প্রতিষ্ঠা দিবসে এসে এই কথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তাঁর কথায়, ‘শিক্ষা বর্তমানে মানুষের মৌলিক অধিকার হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। আমাদের দেশেও শিশুশিক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে উঠেছে। কিন্তু উচ্চ শিক্ষায় আরও একটু নজর দেওয়া দরকার। পড়ুয়ারা যদি ঠিক মতো উচ্চশিক্ষা না পায় তবে সমাজ ধীরে ধীরে বিশৃঙ্খল হয়ে উঠবে। এই উচ্চশিক্ষা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলির’। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে এবার সপ্তম বছরে পা দিল এসএনইউ।
শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পাশাপাশি পড়ুয়াদের সমাবর্তন অনুষ্ঠানও ছিল। উপস্থিত ছিলেন এসএনইউয়ের আচার্য সত্যম রায়চৌধুরী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, টেকনো ইন্ডিয়ার গ্রুপ সিইও শঙ্কু বোস, দেবদূত রায়চৌধুরী, রেজিস্ট্রার সুমন চ্যাটার্জি, এসএনইউয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, স্বামী বেদার্থনন্দ, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
এসএনইউকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে গত কয়েক বছরে একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে। সেই প্রসঙ্গে আচার্য সত্যম রায়চৌধুরী জানালেন, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে আরও একটা ধাপ এগিয়ে গেল। কিছুদিন আগে আমেরিকায় একসঙ্গে সাতটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে এসএনইউয়ের। বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করছি অন্য একটা সংস্কৃতিকে তুলে ধরতে। যেটা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে আলাদা। চালচলন, কথাবার্তা, ব্যবহার এবং সর্বোপরি পড়াশোনার ক্ষেত্রেও আমরা পড়ুয়াদের অন্য রকম ভাবে তৈরি করতে চাই। সিস্টার নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের দর্শনে আমরা ছাত্রছাত্রীদের তৈরি করতে চাই’।
একই কথা শোনা গেল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখেও। স্বামী বেদার্থনন্দ জানালেন, ‘শুধু ডিগ্রি নয়, সত্যিকারের শিক্ষা নিয়ে মানুষ হওয়াটাই প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্য যাতে শুধু পড়াশোনা না হয়। যাতে করে এখান থেকে মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে’। এদিন, প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানেও অভিনব উদ্যোগ নিয়েছে এসএনইউ। এই বছর থেকে ছাত্রাছত্রীদের সার্টিফিকেট দেওয়া শুরু হল ডিজিলকার পোর্টালের মধ্যে দিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?