শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : রবিবারই ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। সেইমতো চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যেই দুই দেশের ভক্তরা নিজেদের মতো করে দল বেছে নিয়েছেন। ভারত না পাকিস্তান কে জিতবে তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে নানা ধরনের জল্পনা।
দুবাইতে হওয়া এই ম্যাচ নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা। অভয় সিং এবার বিরাট কথা বলে দিলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন এই বিরাট মহারণে জিতবে পাকিস্তান। ভারতের তারকা ব্যাটসম্যানরা এই বিরাট ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারবেন না। ফলে হার হবে ভারতের।
তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি সরাসরি বলে দেন, সকলকে আমি বলে দিচ্ছে এইবার ভারত জিতবে না। দলে যে কেউ থাকুক না কেন ভারত পাকিস্তানের কাছে হারবে।
তার এই ভিডিও পোস্ট করার পর থেকেই ভারতের ভক্তমহলে বিরাট সমালোচনার ঝড় উঠেছে। সকলেই বলছেন আইআইটি বাবা নিজেকে সকলের নজরে নিয়ে আসার জন্যেই এই ধরণের একটি মন্তব্য করেছেন। তারা মনে করেন ভারত এবার অতি সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে দেবে। একজন ফ্যান লিখেছেন, বাবা কর্মে বিশ্বাস করেন, আমরা রোহিত শর্মার উপর বিশ্বাস করি। যদি আইআইটি বাবার এই কথা ফলে যায় তাহলে তাকে লোকে ভগবান বলেই মেনে নেবে। তবে সেটা হবে না।
অন্য এক ভারতীয় বলেছেন, বাবা বোকামি করছেন। ভারত জিতবে। অন্যজন বলেছেন, নিজের জনপ্রিয়তার জন্য আইআইটি বাবা এই ধরণের কথা বলেছেন। নিজেকে তিনি ভগবান বলে মনে করছেন। তবে তার ভুল ভাঙবে।
রবিবার দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ইতিমধ্যে চড়েছে উত্তেজনার পারদ। পাক দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার খেলতে পারছেন না। তবে তা বলে পাকিস্তানকে সহজে নিচ্ছে না রোহিত ব্রিগেড। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ভারতের আত্মবিশ্বাস এখন টগবগে। তারই মধ্যে আইআইটি বাবার এই কথা নেটদুনিয়াতে ঝড় তুলেছে। রবিবারের দিকে তাই সকলের নজর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?