সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টেনা মারে (৩৮) একটি ফার্টিলিটি ক্লিনিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সদ্যজাত শিশুর গায়ের রং কালো হওয়ায়। আইভিএফ পদ্ধতিতে তিনি এমন একটি সন্তানের জন্ম দেন, যা তাঁর জৈবিক সন্তান নয় বলে দাবি করেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সুস্থ একটি শিশুপুত্রের জন্ম দেন তিনি, কিন্তু জন্মের পরই বুঝতে পারেন, সন্তানটি তাঁর নয়। মারে একজন শ্বেতাঙ্গ এবং শ্বেতাঙ্গ স্পার্ম ডোনারই বেছে নিয়েছিলেন, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে সদ্যজাতের জন্ম হয় তাঁর গায়ের রং কালো ছিল।
বিষয়টি বুঝতে পেরেও মারে সন্তানের যত্ন নেন এবং কয়েক মাস তাঁর সঙ্গে কাটান। তবে, শিশুটির আসল জৈবিক বাবা-মা বের হলে তাকে তাঁদের হাতে তুলে দিতে বাধ্য হন মারে, যা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়।
ক্রিস্টেনা মারে কোস্টাল ফার্টিলিটি স্পেশালিস্টস ক্লিনিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, "তিনি এখনও শিশুটিকে দেখেননি।"
মারের মতে, ক্লিনিকের ভুল তাঁর জীবনে অপূরণীয় ক্ষতি এনে দিয়েছে। ক্লিনিকটি একটি বিবৃতি প্রকাশ করে এই ঘটনাকে "অভূতপূর্ব ভুল" হিসেবে বর্ণনা করেছে এবং মারের প্রতি তাদের দুঃখ প্রকাশ করেছে।
মারে ২০২৩ সালের মে মাসে একটি এমব্রিও ইমপ্ল্যান্টেশনের পর গর্ভবতী হন এবং ২০২৩ সালের ডিসেম্বরে সন্তানের জন্ম দেন। সন্তানের গায়ের রং দেখে তিনি সংশয়ে পড়েন। ২০২৪ সালের জানুয়ারিতে ডিএনএ পরীক্ষা করলে প্রমাণ হয় যে, শিশুটি তাঁর নয়।
পরবর্তীতে, মারে কোর্টের মাধ্যমে সন্তানের জৈবিক বাবা-মাকে শিশুটি ফিরিয়ে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?