শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ২২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : তিনদিনে মারা গেল ২৫০০ মুরগি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কোনুর, মাদ্দানাপুরমে। এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে তেলেঙ্গানার অন্য জায়গায়। কীভাবে এত কম সময়ের মধ্যে এতগুলি মুরগি মারা গেল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
সরকারি সূত্রে বলা হয়েছে তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। এতগুলি মুরগির দেহে কোন রোগের বাসা হল তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। বলা হয়েছে তেলেঙ্গানার এই জায়গায় বেশকিছু পোলট্রি ফার্ম রয়েছে। সেখান থেকেই দ্রুত এতগুলি মুরগির একসঙ্গে মৃত্যুর খবর এসেছে। মাত্র ৩ দিনের মধ্যে কীভাবে এতগুলি মুরগি মারা গেল তা নিয়ে এবার বিরাট চিন্তায় পড়েছেন প্রশাসনের কর্তারাও।
জানা গিয়েছে যে মুরগিগুলির মৃত্যু হয়েছে তার মধ্যে কয়েকটিকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেগুলিকে পরীক্ষা করে দেখা হবে কোন কারণে এই ঘটনা হয়েছে। সমস্ত মুরগিগুলি সুস্থ ছিল। সেখান থেকে তাদের হঠাৎ করে কী হল সেটা নিয়ে চিন্তায় সকলেই। যে পোল্ট্রি ফার্মগুলি থেকে এই খবর এসেছে সেখান থেকে আপাতত মুরগি কেনা-বেচা বন্ধ করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এটি বার্ড ফ্লু হয় তাহলে সেভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে। যদি পরীক্ষা করে সেটাই ধরা পড়ে তাহলে বাকি মুরগিদেরও মেরে ফেলা হতে পারে। অন্ধ্রপ্রদেশের কৃষি বিভাগের মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষকে এখনই আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। বার্ড ফ্লু নিয়ে কোনও নির্দেশিকাও জারি করা হয়নি। তবে সকলকে একটু সতর্ক থাকতে হবে।
বার্ড ফ্লুর বেশ কয়েকটি প্রকার রয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইনফ্লুয়েঞ্জা মানুষকে আক্রান্ত করছে তা হল সাবটাইপ এআইচ ফাইভ। আগে মানুষের মধ্যে প্রচলিত সবচেয়ে সাধারণ উপপ্রকারগুলি ছিল ইনফ্লুয়েঞ্জা সিডিসির দেওয়া তথ্য অনুসারে, এইচ ফাইভ বার্ড ফ্লু বিশ্বব্যাপী বন্য পাখিদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং হাঁস-মুরগি ও মার্কিন দুগ্ধজাত গরুতে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে ৷ সম্প্রতি মার্কিন দুগ্ধ ও হাঁস-মুরগি কর্মীদের মধ্যে বেশ কয়েকটি মানুষের সংক্রমণ ঘটেছে ।
যদি আপনি পাখি, বন্য প্রাণী এবং গবাদি পশুর সম্পর্শে কাজ করেন তবে অবশ্যই গ্লাভস, মাস্ক এবং চশমার মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া উচিত৷ বণ্যপ্রাণীকে হাত দিলে হাত ধুয়ে নেওয়া প্রয়োজন৷ অসুস্থ অথবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংস্পর্শে আসা প্রাণীদের এড়িয়ে চলুন। দুধ ভালোকরে ফুটিয়ে তারপর পান করা ভাল৷ তবে আপনার কোনও অসুস্থতার ক্ষেত্রে বা এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?