রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাড়ি থেকে উদ্ধার আমলা ও তাঁর মা-বোনের মৃতদেহ, চরম চাঞ্চল্য

RD | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাড়ি থেকে কেন্দ্রীয় আবগারি ও জিএসটি বিভাগের অতিরিক্ত কমিশনার, তাঁর মা এবং বোনের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পুলিশের প্রথামিক অনুমান কেরলের কোচিতে আত্মহত্যা করেছেন ওই তিনজন। আমলা, মনীশ বিজয়ের পরিচারকরা চার দিনের ছুটিতে ছিলেন। তারপর ফিরলে দুর্গন্ধ পান। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে।

আমলা মনীশ এবং তাঁর বোন শালিনীকে বাড়ির পৃথক দু'টি ঘরে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তাঁদের মা শকুন্তলা বিছানায় মৃত অবস্থায় পড়ে ছিল। পুলিশ বাড়ির মধ্যে গিয়ে দেখতে পেয়েছে যে, বৃদ্ধা মহিলার দেহ সাদা কাপড়ে মোড়ানো, বিছানার উপর ফুল রয়েছে। এর ফলে সন্দেহ আরও তীব্র হচ্ছে যে,  মা শকুন্তলা দেবী হয়তো প্রথমে মারা গিয়েছেন অথবা প্রথমে তাঁকে হত্যা করা হয়েছে। তারপরে ভাই-বোন আত্মহত্যা করেছেন।

কোচির পুলিশ কমিশনার পুট্টা বিমলাদিত্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, মৃতদেহগুলি কয়েক দিনের পুরনো এবং সেগুলিতে পচন ধরতে শুরু করেছে। তিনি বলেন, "ফরেনসিক পরীক্ষার পরই বলা সম্ভব যে তাঁরা কখন মারা গিয়েছেন।"

পুলিশ আমলার বাড়ির একটি ঘর থেকে থেকে একটি ডায়েরি পেয়েছে। যেখানে একটি চিরকুটে লেখা রয়েছে, তাঁদের বিদেশে বসবাসকারী বোনকে ভাই-বোনের মৃত্যুর খবরটা জানানো উচিত।

মৃত আমলার পরিবার মূলত ঝাড়খণ্ডের। তবে কর্মসূত্রে তাঁরা কেরলের এর্নাকুলাম জেলার কাক্কানাড কাস্টমস কোয়ার্টারে থাকতেন।

দেড় বছর আগে কোচিতে স্থানান্তরিত হওয়ার আগে মনীশ কোঝিকোড় বিমানবন্দরে কাস্টমস প্রিভেনটিভে কাজ করতেন। কয়েক মাস আগে থেকে মনীস বিজয় তাঁর মা এবং বোন সঙ্গে  থাকতে শুরু করেন। পুলিশের মতে, শালিনী ঝাড়খণ্ডে একটি আইনি মামলা নিয়ে কাজ করছিলেন। যার জন্য মনীশ কাজ থেকে ছুটি নিয়েছিলেন।

শালিনী ২০০৬ সালের ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এবং ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হন। তবে, তাঁর পদমর্যাদা পরে চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং তাঁকে পদ থেকে অপসারণ করা হয়। ২০২৪ সালে, মামলার সিবিআই তদন্তের ফলে চার্জশিট জমা দেওয়া হয়েছিল এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। তাঁদের আরেক বোন বিদেশ থেকে আসার পর মৃতদেহের ময়নাতদন্ত শুরু হবে। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া