শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে মহাকুম্ভ মেলায় ঘুরতে গিয়েছিল মধ্যপ্রদেশের বাসিন্দা দুই যুবক। কিন্তু চুরি করা টাকায় পুণ্য করতে গিয়েও শেষ পর্যন্ত ধরা পড়তে হল পুলিশের হাতে। প্রয়াগরাজ থেকে ফিরে আসার পরেই দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের থেকে নগদ চার লক্ষ টাকা ও সোনার গয়নাসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম অজয় শুক্লা এবং সন্তোষ কোরি। ইতিমধ্যেই, তাদের বিরুদ্ধে ইন্দোরে ১৫টি চুরির মামলা নথিভুক্ত রয়েছে।
সম্প্রতি, ইন্দোরের দ্বারকাপুরী এলাকায় চুরির ঘটনা বেড়ে যায়। গত ১৫ দিনে চারটি বাড়িতে চুরির অভিযোগ জমা পড়ার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখতেই উঠে আসে অভিযুক্ত দুই যুবকের প্রোফাইল। এরপরই তাদের মোবাইল ট্র্যাক করে দেখা যায় মহাকুম্ভ মেলার লোকেশন। তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে দুই যুবক প্রেমিকাদের নিয়ে গিয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়। ইন্দোর পুলিশ পরবর্তীকালে প্রয়াগরাজে পৌঁছালেও, শহরে ভিড় বেশি থাকায় এবং তাদের মোবাইল লোকেশন বারবার বদলানোর কারণে তাদের খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়।
কিন্তু ইন্দোরে ফেরার পর হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইন্দোরের ডেপুটি কমিশনার অফ পুলিশ ঋষিকেশ মীনা জানিয়েছেন, ‘দুই যুবকের বিরুদ্ধে ১৫টিরও বেশি চুরির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা স্বীকার করেছে বিলাসবহুল জীবনযাপনের জন্যই দ্বারকাপুরীতে একাধিক চুরির ঘটনা ঘটিয়েছিল তারা। চুরি করা বেশিরভাগ টাকাই তারা খরচ করেছে প্রেমিকাদের ওপর। যার মধ্যে রয়েছে মহাকুম্ভ মেলার ভ্রমণের খরচও’। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের থেকে নগদ চার লক্ষ টাকা এবং সোনার গয়নাসহ চুরি যাওয়া কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?