বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: এবার কলকাতা নীলরতন সরকার হাসপাতালের মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ছাত্র-ছাত্রীদের অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, পোস্ট ডক্টরেট, আন্ডারগ্রাজুয়েট ও প্যারামেডিক্যাল শিক্ষার্থীদের জন্য নবতম ব্যবস্থা পরিচয় পত্রের। এবার পরিচয় পত্রে থাকবে কিউআর কোড (QR code)। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পরিচয় পত্রে অর্থাৎ আইডেন্টিটি কার্ডে কিউআর কোডের মাধ্যমে জানা যাবে তাঁদের বিস্তারিত তথ্য।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি কলেজ কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়, কলেজের সমস্ত প্যারামেডিক্যাল ও মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের নতুন করে পরিচয় পত্র তৈরি হবে। যাতে কিউআর কোড থাকবে এবং তার মধ্যে সমস্ত তথ্য দেওয়া থাকবে। এই পরিচয় পত্রের জন্য অনলাইনে ফর্ম ভোরে আবেদন করতে হবে। যার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার এবং অনলাইন টাকা জমা দেওয়ার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
এই পরিচয় পত্রে যা যা তথ্য দেওয়া হবে সবটাই ওয়েবসাইটে পর্যন্ত আপলোড করা থাকবে। সমস্ত ছাত্র-ছাত্রীদের পুরো বিষয়টাকে ভেবেচিন্তে তথ্য জমা দিতে হবে। যা পরবর্তীতে চাইলেও আর পরিবর্তন করা যাবে না। এই কার্ডের জন্য নতুন করে আবেদন করার সময় ৫০ টাকা করে মূল্য ধার্য করা হয়েছে। আর এই পরিচয় পত্র প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছেন এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাসপাতালের কাউন্সিলের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয় যাতে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পরিচয় পত্র কলেজ পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল। যা ছাত্রছাত্রীদের পরিচয় থেকে শুরু করে সমস্ত কিছু ডিজিটালি এক জায়গায় জমা থাকবে।
হাসপাতাল সূত্রে খবর, মূলত সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের উপর নজরদারি রাখতেই এমন পদক্ষেপ করেছে কলেজ কাউন্সিল। এই নোটিশ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সই করা জামানা শেষ। আর বায়োমেট্রিক পদ্ধতিতে অনেক সময় লাগে, লাইন পড়ে যায়। তাই জন্যই এই ব্যবস্থা। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তারদের এই আইডি কার্ড চালু হয়ে গেছে। এটা জুনিয়র ডাক্তারদের জন্য এবার চালু করা হল। প্রত্যেক ডাক্তার নিজের ডিউটি যাতে নিজেই করেন, কোনওরকমভাবে যাতে কেউ প্রক্সি দিতে না পারেন, তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?