মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ৫ বছরের ফিক্সড ডিপোজিটে ২০ লাখ বিনিয়োগ: SBI নাকি HDFC- কোন ব্যাঙ্কে মুনাফা বেশি?

RD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘমেয়াদী ঝুঁকিহীন বিনিয়োগের মধ্যে ফিক্সড ডিপোজিটের গ্রহণযোগ্যতা মানুষের কাছে সবথেকে বেশি। অর্থ কোথায় বিনিযোগ বা সঞ্চয় করে রাখতে ভবিষ্যতে ভালো রিটার্ন মিলবে নির্ধারণ করতে SBI এবং HDFC ব্যাঙ্কের ৫ বছরের ফিক্সড ডিপোজিটের তুলনা এখানে দেওয়া হল।

SBI-এর ৫ বছরের ফিক্সড ডিপোজিট

SBI ফিক্সড ডিপোজিটে সাধারণের জন্য বার্ষিক ৩.৫০ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক ৪.০০ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত  সুদ দিয়ে থাকে। ৭ দিনের মেয়াদ থেকে ১০ বছর পর্যন্ত অর্থ ফিক্সট করা যায়। SBI ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীদের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে।

আনাবাসী ভারতীয়দের জন্য SBI-এর বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্প রয়েছে। যেমন NRO, NRE, RFC, এবং FCNR (B)। FCNR (B) প্রকল্পে USD, GBP, Euro, CAD, AUD, এবং JPY সহ একাধিক বিদেশি মুদ্রা গৃহীত হয়। RFC-তে USD, Euro এবং GBP গৃহীত হয়।

SBI-তে ৫ বছর ধরে ২০ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন

বিনিয়োগের পরিমাণ: ২০,০০,০০০ টাকা
আনুমানিক রিটার্ন: ৭,৬০,৮৪০ টাকা
৫ বছর পর মোট মূল্য: ২৭,৬০,৮৪০ টাকা

HDFC ব্যাঙ্কে ৫ বছরের ফিক্সড ডিপোজিট

HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে সাধারণের জন্য ৩ থেকে ৭.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ থেকে ৭.৯০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। HDFC ব্যাঙ্কের ট্যাক্স সেভিং এফডি-তে ৫ বছরের জন্য সাধারণ জনগণের ক্ষেত্রে ৭ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ।

HDFC ব্যাঙ্কেও অনাবাসী ভারতীয়দের জন্য রয়েছে- NRO, NRE, RFC এবং FCNR। FCNR-তে USD, GBP, Euro, JPY, CAD এবং AUD গৃহীত হয়। RFC-তে USD, GBP, Euro এবং JPY তেও অর্থ দেওয়া যায়।  

HDFC-তে ৫ বছরে ২০ লক্ষ টাকা বিনিয়োগের উপর রিটার্ন

বিনিয়োগের পরিমাণ: ২০,০০,০০০ টাকা
আনুমানিক রিটার্ন: ৮,২৯,৫৫৬ টাকা
৫ বছর পর মোট মূল্য: ২৮,২৯,৫৫৬ টাকা

কোন এফডি ভালো রিটার্ন দেয়?

HDFC ব্যাঙ্ক ৫ বছরের ফিক্সড ডিপোজিটে SBI-এর তুলনায় বেশি আনুমানিক রিটার্ন দেয়। ২০ লক্ষ টাকা বিনিয়োগে অতিরিক্ত ৬৮,৭১৬ টাকা মুনাফা করবেন বিনিযোগকারী। তবে, বিনিযোগের ক্ষেত্রে বিনিযোগকারীর ব্যক্তিগত পছন্দই আগ্রাধিকার পায়। ব্যাঙ্কের অন্য়ান্য সুবিধাও এই বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের সমস্ত বিষয় খতিয়ে দেখা উচিত।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া