শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Student killed in Bihar's Sasaram over cheating during exam, family blocks road in protest

দেশ | টুকলি করতে বাধা, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বিহারে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক ছাত্রের

AD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় টুকলি করতে বাধা। সেই নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলিও। বিহারের রোহতাস জেলার সাসারাম শহরে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে এক ছাত্র। আহত আরও দুই জন। মৃত ছাত্রের পরিবার বিচারের দাবিতে শুক্রবার সকাল থেকে দিল্লি-কলকাতা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায়। গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে টুকলি করা নিয়ে একটি স্কুলের ছাত্রের মধ্যে ঝামেলার সূত্রপাত। পরীক্ষা শেষে তা ক্রমে তা রক্তক্ষয়ী গোষ্ঠী সংঘর্ষে পরিণত হয়। তখনই গুলি চলে। সেই গুলিতে আহত হয় তিন ছাত্র। পুলিশ জানিয়েছে, আহত ছাত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় অমিত কুমার(১৬) নামক এক ছাত্রের। আরও দুই ছাত্রের একজনেক পায়ে এবং অপজনের পিঠে গুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

মৃত ছাত্রের পরিবার বিচারের দাবিতে শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেন। প্রতিবাদে টায়ারও পোড়ানো হয়। জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ সঠিক পদক্ষেপের আশ্বাস দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়। ইতিমধ্যেই সুমিত কুমার নামের এক নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাতক অস্ত্রটিকেও একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে। 

বিহার স্কুল পরীক্ষা বোর্ড (বিএসইবি))-এর দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া