মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৪৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফোর্বস অনুসারে ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৯১.১ বিলিয়ন ডলার। বিপুল সম্পদের সাম্রাজ্য মুকেসের তিন সন্তান আকাশ আম্বানি, ইশা আম্বানি এবং অনন্তের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। এঁদের প্রত্যেকের ৮০,৫২,০২১টি শেয়ার রয়েছে। কিন্তু এই তিনজনের মধ্যে কে সবচেয়ে ধনী এবং কে কত বেতন পান?
আকাশ আম্বানি
মুকেশ আম্বানির সন্তানদের মধ্যে যমজ আকাশ ও বড় এবং ইশা আম্বানি। আকাশ আম্বানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের একজন ডায়েরেক্টর। মিডিয়া রিপোর্ট অনুসারে, আকাশের বার্ষিক বেতন ৫.৬ কোটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪০.১ বিলিয়ন ডলার (প্রায় ৩,৩২,৮১৫ কোটি টাকা) করে।
ইশা আম্বানি
আকাশের যমজ বোন ইশা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন। তিনি রিলায়েন্স রিটেইল, রিলায়েন্স জিও এবং রিলায়েন্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ লিডারশিপ টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও, ইশা তিরা বিউটির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা। সঙ্গে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর বার্ষিক বেতন প্রায় ৪.২ কোটি টাকা এবং তার মোট সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা বলে অনুমান। হুরুন ধনী ব্যক্তিদের তালিকায় তিনি ৩১তম স্থানে ছিলেন।
অনন্ত আম্বানি
আকাশ ও ঈশার ছোট ভাই অনন্ত আম্বানি রিলায়েন্স জিও-তে জ্বালানি ও টেলিযোগাযোগ ক্ষেত্রের তত্ত্বাবধান করেন। তিনি জিও প্ল্যাটফর্ম লিমিটেড এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অনন্তের বার্ষিক বেতন ৪.২ কোটি টাকা। আনুমানিক ৪০ বিলিয়ন ডলার (প্রায় ৩,৩২,৪৮২ কোটি টাকা) সম্পদের মালিক তিনি। অনন্ত মুকেশ আম্বানির সন্তানদের মধ্যে আকাশের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন।
তিন উত্তরাধিকারীর মধ্যে আকাশ আম্বানি সবচেয়ে ধনী, তাঁর ছোট ভাই অনন্তের চেয়ে সামান্য বেশি সম্পদশালী। তাঁর মোট সম্পদের পরিমাণ ৪০.১ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন ৮০০ কোটি ডলার সম্পদের মালিক ইশা আম্বানি।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?