শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ফের মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব, রক্তে ভেসে যাবে আকাশ

Sumit | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৩০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: যদি রাতের আকাশ পরিষ্কার এবং দূষণমুক্ত থাকে তাহলে আমরা চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাই। তবে ব্লাড মুন দেখতে হলে আপনাকে একটি ধৈর্য্য রাখতে হবে। একে সঠিকভাবে যদি দেখতে হয় তাহলে খুব বেশিদিন আপনাকে অপেক্ষা করতে হবে না।


চলতি বছরের ১৩ বা ১৪ মার্চ পৃথিবীকে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপহার দিতে যাচ্ছে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। এটি বিশ্বব্যাপী ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত। এই মহাজাগতিক ঘটনা একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ। ২০২২ সালের পর প্রথমবারের মতো ঘটবে এবং এর মধ্যে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে। এই সময় চাঁদে লালচে আভা দেখা যাবে, যা বিশেষভাবে আকর্ষণীয়।

 


ব্লাড মুন, বা রক্তিম চাঁদ, যখন দেখা যায় তখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে যায়। পৃথিবী যখন সূর্যের এবং চাঁদের মধ্যে অবস্থান করে, তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবাহিত হয় এবং বায়ুমণ্ডল তার মধ্য দিয়ে সূর্যালোককে প্রতিফলিত করে। এই বায়ুমণ্ডল সূর্যের আলোকে এমনভাবে ছেঁকে ফেলে যে কেবল লাল অথবা কমলা রঙের আলোই চাঁদের দিকে পৌঁছায়। 

 


১৩ বা ১৪ মার্চ এই ব্লাড মুন চন্দ্রগ্রহণের দৃশ্য বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। বিশ্বব্যাপী এই দৃশ্য উপভোগ করা যাবে। বিশেষত উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলি থেকে এই পূর্ণ চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে দেখা যাবে। এই সময় পৃথিবী, চাঁদ ও সূর্য একরকমভাবে সারিবদ্ধ হয়ে পৃথিবীর ছায়ার মধ্যে চাঁদ পুরোপুরি ঢুকে যাবে।


এটি একটি বিরল এবং চমকপ্রদ মহাজাগতিক ঘটনা যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক মানুষকে আকর্ষণ করবে। বিশেষ করে আকাশপ্রেমী এবং জ্যোতির্বিজ্ঞানীরা এই বিরল দৃশ্য উপভোগ করতে মুখিয়ে থাকবেন। এর আগে, এই ধরনের ব্লাড মুন চন্দ্রগ্রহণ ২০২২ সালের পর থেকে দেখা যায়নি, তাই ২০২৫ সালের চন্দ্রগ্রহণটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া