শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মুসলিম বিধবা মেয়েদের সঙ্গে মানালিতে ঘুরতে গিয়েছিলেন। যা নিয়ে কেরলের এক মুসলিম ধর্মগুরুর তোপে ৫৫ বছর বয়সী ওই বিধবা। যা নিয়ে নেটপাড়ায় প্রবল শোরগোল পড়েছে। অনেকেই নারী স্বাধীনতা এবং অধিকার সম্পর্কে মুসলিম ধর্মগুরুর মতামত নিয়ে প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি মানালিতে তাঁর মেয়েদের সঙ্গে কোঝিকোড়ের বাসিন্দা নাফিসুম্মা তুষারপাত উপভোগ করছিলেন। সেই একটি ভিডিও ভাইরালহয়। যা নিয়েই এই বিতর্ক বাঁধে। ভাইরাল ভিডিও ক্লিপে, ৫৫ বছরের মহিলাকে বরফ নিয়ে খেলাধুলাকরে দেখা যায়। সেই মুহূর্তগুলি অনেককেই জীবন উপভোগ করতে উৎসাহিত করছে।
তবে, নাফিসুম্মা এই আনন্দময় ভ্রমণ মুসলিম ধর্মগুরুর ভালো লাগেনি। প্রচণ্ড অসন্তুষ্ট তিনি। ধর্মগুরু ইব্রাহিম সাকাফি পুজাক্কাথিরিতে বলেছেন, "আপনি হয়তো একজন বৃদ্ধ মহিলার ভিডিও দেখেছেন। তাঁর স্বামী ২৫ বছর আগে মারা গিয়েছেন। এক কোণে বসে প্রার্থনা করার পরিবর্তে, তাঁকে অন্য রাজ্যে ভ্রমণ করতে এবং বরফ নিয়ে খেলতে দেখা যাচ্ছে। তিনি সবাইকে ডেকে বলছেন এটাই জীবন। এটাই সমস্যা।" সাকাফি তার বক্তৃতার সময় বলেন।
নাফিসুম্মার মেয়ে জিসনা ধর্মগুরুর বক্তব্যে গভীর দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, "আমার মা খুব কষ্ট পেয়েছেন এবং কাঁদছেন। তিনি বাইরে যেতে পারছেন না কারণ সবাই তাঁকে ধর্মগুরুর কথা সম্পর্কে জিজ্ঞাসা করছে। যে মহিলা তাঁর স্বামীকে হারিয়েছেন, তাঁদের কি পৃথিবী দেখার কোন অধিকার নেই?"
এরপরই ইব্রাহিম সাকাফি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। নাফিসুম্মা সমর্থনে ঝাঁপিয়ে পড়ে নেটদুনিয়া। নেটিজেনদের মতে, বিধবাদের, অন্য যে কারও মতো জীবন উপভোগ করার এবং ঘুরতে যাওয়ার অধিকার রয়েছে। অনেকেই এই ধরণের বিধিনিষেধমূলক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন যা নারীদের, বিশেষ করে বিধবাদের, কীভাবে তাদের জীবনযাপন করা উচিত তা নির্ধারণ করে।
নাফিসুম্মার ভিডিও, যা অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছিল, সেখানেই তাঁকে তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে, যাকে 'দারুন মুহূর্ত' বলা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?