শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ধেয়ে আসছে গ্রহাণু, পৃথিবীর কয়েকটি শহরও রয়েছে টার্গেটে, বিরাট চিন্তায় নাসা

Sumit | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক:   নতুন গ্রহাণু নিয়ে চিন্তায় নাসা। যদিও এটি পৃথিবীকে ধাক্কা মারার সম্ভাবনা এখনও পর্যন্ত ০.২৮ শতাংশ। তবে যে নতুন তথ্য সামনে এসেছে তাতে বিরাট চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার স্পেস এজেন্সি এবিষয়ে সকলকে সতর্ক করেছেন।


নতুন যে তথ্য সামনে এসেছে সেখান থেকে জানা গিয়েছে এই গ্রহাণুর ফলে পৃথিবী সুরক্ষিত থাকলেও বিরাট বিপদে পড়তে পার চাঁদ। এই গ্রহাণুর দৈর্ঘ্য ৪০ থেকে ৯০ মিটার। তবে অতি দ্রুত এটি পৃথিবী এবং চাঁদের কক্ষপথে চলে আসবে আর তখনই শুরু হবে আসল খেলা। 


মার্কিন স্পেস এজেন্সি আরও জানিয়েছেন, যদিও পৃথিবীতে এই গ্রহাণু আঘাত করার সম্ভাবনা কম। তবে এটি ক্ষতি করতে পারে পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি শহরকে। সেটাই সবথেকে বড় চিন্তার কারণ। কোন কোন শহরকে এটি বেছে নেনে এবং যদি সেখানেই গিয়ে আছড়ে পড়ে তাহলে কীভাবে রক্ষা পাবেন সেখানকার বাসিন্দারা। যদিও হাতে খানিকটা সময় রয়েছে। কারণ ২০৩২ সালে এই গ্রহাণুটি আঘাত করবে। তখন তার গতি কী থাকবে, কীভাবেই সে নিজের গতিপথ বদল করবে তার হিসাব এখনই দিতে পারছে না নাসা।

 


যদি পৃথিবীর আগে চাঁদের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষ হয় তাহলে পৃথিবীর পক্ষে তা অনেক বড় বিপদ হবে। এই মহাকাশ গবেষক জানিয়ছেন, যদি চাঁদের সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষ ঘটে তাহলে ৩৪০ টি হিরোশিমা বোমার মতো বিস্ফোরণ ঘটবে। এই বিস্ফোরণ পৃথিবী থেকে সরাসরি সকলেই দেখতে পারবেন। তবে এর ফলে চাঁদ ভেঙে টুকরো হয়ে যাবে। তার বিরাট প্রভাব পড়বে পৃথিবীর উপর।

 


নাসার গবেষকরা ইতিমধ্যে এই গ্রহাণুকে দেখতে পেয়েছেন। বিগত বছরের ডিসেম্বর মাসেই এই গ্রহাণুকে লক্ষ্য করা গিয়েছে। এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হবে সেটা এখনই জোর করে বলা যাচ্ছে না। তবে চাঁদের সঙ্গে এর সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন গবেষকরা। এই গ্রহাণুটি ১৩০ থেকে ৩০০ ফুট দীর্ঘ বলেই অনুমান করা হচ্ছে। তবে এটি যেকোনও দেশকে শেষ করে দেওয়ার মতো শক্তি রাখে। 


যদি চাঁদের সঙ্গে এর সংঘর্ষ হয় তাহলে সেখান থেকে পৃথিবীর জোয়ার ভাটায় বড় পরিবর্তন আসতে পারে। তবে গবেষকরা মনে করছে এটি কাছে আসতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। সেদিক থেকে দেখতে হলে এর গতিবিধি সম্পর্কে আরও বেশি জানা যাবে। প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর এবং দক্ষিণ এশিয়ার দেশের উপর এর বিরাট প্রভাব পড়বে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া