শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Two Tiger Cubs duo makes visitors mesmerized in Ranathambore National Park

দেশ | রণথম্বর জঙ্গলে বাঘিনী 'ঋদ্ধির' দুই শাবকের লড়াই, রোমাঞ্চকর অভিজ্ঞতা বন্যপ্রেমীদের!

SG | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভোরে একটি অসাধারণ অভিজ্ঞতা রণথম্বর জাতীয় উদ্যানে।   রণথম্ভোর জঙ্গল সাফারিরত পরজটকরা এক রোমাঞ্চকর দৃশ্য চাক্ষুষ করলেন। ভ্রমণকারীরা যখন জঙ্গলের নিস্তব্ধতার মাঝে গাইডের সাথে গভীর জঙ্গলে ঢুকছিলেন, তখন আকস্মিকভাবে দেখা মেলে নতুন বাঘের পায়ের ছাপ। স্বভাবতই উত্তেজনা তুঙ্গে ওঠে। সবাই চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে, আর ঠিক তখনই গাছপালার ফাঁক দিয়ে দেখা যায় এক রাজকীয় বাঘিনী 'ঋদ্ধি'কে।

ডোরাকাটা রঙের শরীরে ঋদ্ধি ধীরে ধীরে সামনে চলে আসে। তার সৌন্দর্য, শক্তি, ও মাধুর্য সবাইকে মোহিত করে। এমন দুর্লভ মুহূর্ত জঙ্গলপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। রোমাঞ্চপ্রিয় ভ্রমণকারীদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। 

এখানেই শেষ নয়। আরো রোমাঞ্চ বাকি ছিল গল্পের। গভীর বনে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন বন্যপ্রাণীপ্রেমীরা। রিদ্ধি, জঙ্গলের রাজত্বকারী বাঘিনী, তার দুই ছানা—একটি ছেলে ও একটি মেয়ে—প্রথমবারের মতো মুখোমুখি হল লড়াইয়ে। শৈশবের সারল্য ঝেড়ে, তারা প্রবেশ করল জীবনের প্রতিদ্বন্দ্বিতার প্রথম ধাপে।

বটগাছের ছায়াযর নিচে শাবক দুটি শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসে একে অপরের দিকে। অন্যদিকে বোন শাবকটি তার বুদ্ধি খাটিয়ে ধীরে ধীরে তার ভাইকে ঘিরে ফেলে। চোখের পলকে শুরু হয় সংঘর্ষ—উভয়েই লাফিয়ে ওঠে, তাদের গর্জন জঙ্গলের নিস্তব্ধতাকে হকচকিয়ে দেয়।

পাহাড়ের পাথুরে চূড়ায় দাঁড়িয়ে রিদ্ধি নিরবে এই লড়াই দেখছিল এবং সম্ভবত ভাবছিল আর খেলা নয়, বরং জঙ্গলে বেঁচে থাকার কঠোর নিয়মের প্রথম পাঠে হাতেখড়ি নিচ্ছে তার দুই ছানা।

লড়াই শেষে ভাইটি জয়ী হয়, তার জোড়ালো ধাক্কায় বোনটি ছিটকে যায়। কিন্তু বোনের তীক্ষ্ণ দৃষ্টিতে পরাজয়ের কোনও গ্লানি নেই—বরং প্রতিশ্রুতি আছে আরও একটি লড়াইয়ের।

লড়াই শেষে, যেন কিছুই ঘটেনি, শাবক দুটি ক্রমশ মিশে যায় দীর্ঘ ঘাসের আড়ালে। রণথম্বোরের এই গভীর জঙ্গলে ভবিষ্যতের রাজত্বের জন্য প্রস্তুত হচ্ছে দুই ব্যাঘ্র শাবক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া