শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বছরের পর বছর ধরে তাঁকে ধরা যাচ্ছিল না। শেষপর্যন্ত পুলিশের জালে দিল্লির 'লেডি ডন' জোয়া খান। পুলিশ সূত্রে খবর, ২৭০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যার আনুমানিক বাজারদর প্রায় ১ কোটি টাকা!
জোয়া, কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার স্ত্রী। দীর্ঘদিন ধরে পুলিশের সন্দেহের তালিকায় থাকলেও ৩৩ বছর বয়সী জোয়ার নাগাল পাওয়া যাচ্ছিল না। পুলিশের অভিযোগ, জেলবন্দি স্বামীর অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছিলেন জোয়া। অপহরণ, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজের নেতৃত্ব দিতেন। তবে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মিলছিল না। ফলে পুলিশও কোনও কঠিন ধারায় এই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করতে পারেনি।
২০১৭ সালে হাসিম বাবাকে বিয়ে করেছিলেন জোয়া। তার আগে আরও একজনকে বিয়ে করেছিলেন তিনি। হাসিমের সঙ্গে থাকতে থাকতে ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন জোয়া। এরপর হাসিম বাবা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর অপরাধ জগতের নেতৃত্ব দেন তিনি।
অপরাধের সাম্রাজ্য
বাবাকে জেলে পাঠানোর পর, জোয়া এই অপরাধ জগৎ পরিচালনার দায়িত্ব দিতেন জোয়া। সূত্রের খবর, জোয়া তাঁর স্বামীর গ্যাংয়ে হাসিনা পার্কার নামে অবতীর্ণ হন, যিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন, যিনি একসময় তাঁর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সূত্র বলছে যে, জোয়া তোলাবাজি, রাহাজানি এবং মাদক সরবরাহের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।
জোয়া সবসময়ই একটি নির্দিষ্ট ভাবমূর্তি বজায় রেখেছিলেন। তিনি হাই-প্রোফাইল পার্টিতে যোগ দিতেন, দামি পোশাক পরতেন এবং বিলাসবহুল ব্র্যান্ডের সব জিনিস ব্যবহার করতেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি ছিল চোকে পড়ার মতো।
জোয়া প্রায়শই তিহার জেলে তার স্বামীর সাথে দেখা করতে যেতেন। পুলিশ সূত্রে জানা যায় যে, গ্য়াংস্টার বাবার সঙ্গে জোয়া সাংকেতিক ভাষায় কথা চালাতেন। স্বামীর থেকে গ্যাংয়ের আর্থিক এবং কার্যক্রম পরিচালনা করার টিপস এবং পরামর্শ নিতেন। কারাগারে স্বামীর সঙ্গে কথা বলার পাশাপাশি, বাইরে গ্য়াংয়ের সহযোগী অপরাধীদের সঙ্গেও সরাসরি যোগাযোগ বজায় রাখতেন।
বছরের পর বছর ধরে, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ক্রাইম ব্রাঞ্চ জোয়াকে ধরতে বেশ কষ্ট করছিল। তবে এবার স্পেশাল সেল সফল হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকা থেকে জোয়াকে গ্রেপ্তার করে। উত্তর প্রদেশের মুজাফফরনগর থেকে আরও বিতরণের জন্য সংগ্রহ করা বিপুল পরিমাণ হেরোইন-সহ তাকে হাতেনাতে ধরা হয়।
পুলিশের সন্দেহ, জোয়া নাদির শাহ হত্যা মামলায় জড়িত দুষ্কৃতীদের আশ্রয়ও দিয়েছিলেন। দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস-১ এলাকার জিমের মালিককে ২০২৪ সালের সেপ্টেম্বরে গুলি করে হত্যা করা হয়। গত মাসে, গুলি চালানোর ঘটনায় স্পেশাল সেলের লোধি কলোনি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
পারিবারিক পটভূমি
জোয়ার পরিবারের বিরুদ্ধেও অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। যৌন পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জোয়ার মা ২০২৪ সালে জেলবন্দি হন। তিনি বর্তমানে জামিনে মুক্ত। তাঁর বাবা মাদক সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। জোয়া নিজেও উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে উসমানপুর থেকে কাজ করতেন, সবসময় গ্যাংস্টার স্বামীর ৪-৫ জন সশস্ত্র বাহিনী দ্বারা বেষ্টিত থাকতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?