মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | নিয়োগকর্তা যেকোনও পরিস্থিতিতে গ্র্যাচুইটি দেওয়া অস্বীকার করতে পারেন? জেনে নিন বিস্তারিত...

RD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৩ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, 'নৈতিক স্খলনের' কারণে একজন কর্মচারীর গ্র্যাচুইটি বন্ধ করা যেতে পারে। এর অর্থ হল, ১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনের অধীনে গ্র্যাচুইটি বন্ধ করার জন্য ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়ার আর প্রয়োজন নেই। এমনই তাদের প্রতিবেদনে তুলে ধরেছে 'দ্য ইকোনমিক টাইমস'।

এর আগে, ২০১৮ সালে ভারত সরকার বনাম অজয় ​​বাবু মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, কোনও কর্মচারীর গ্র্যাচুইটি বন্ধ বা দিতে অস্বীকার করার আগে নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট কর্মচারীর 'নৈতিক স্খলনের' অধীনে অসদাচরণ প্রমাণ করতে হবে। তবে, সর্বশেষ রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, যদি কোনও নিয়োগকর্তা জালিয়াতি-সহ নানা অন্য়ায্য ও অনৈতিকতার কারণে কোনও কর্মচারীর গ্র্যাচুইটি বন্ধ করেন, তাহলে আদালতের রায়ের অপেক্ষার দরকার নেই।

উল্লেখিত মামলাটি একজন পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) সংস্থার কর্মচারীর সঙ্গে জড়িত ছিল। সেই কর্মচারীর জন্ম ১৯৫৩ সালে হলেও সে চাকরির নিয়োগ নিশ্চিত করার জন্য সরকারকে জানিয়েছিল যে, তাঁর জন্ম হয়েচে ১৯৬০ সালে। তিনি প্রায় ২২ বছর ধরে PSU-তে কর্মরত ছিলেন। কিন্তু বেনিয়ম ধরা পরতেই, PSU-এর শৃঙ্খলা কমিটি নৈতিক স্খলনের কারণ দেখিয়ে ওই কর্মচারীকে চাকরি বরখাস্ত করে এবং গ্র্যাচুইটি দিতে অস্বীকার করে। 

সুপ্রিম কোর্ট কী বলেছে?
সুপ্রিম কোর্ট PSU-এর সিদ্ধান্ত বহাল রেখেছে এবং রায়ে বলেছে যে, ওই মামলায়, এটি প্রমাণিত হয়েছে যে আবেদনকারী তাঁর প্রকৃত জন্ম তারিখ গোপন করেছেন। নিয়োগের উদ্দেশ্যে তিনি জাল শংসাপত্র তৈরি করেছিল। ফলে বিষয়টি প্রমাণিত অসদাচরণ ও নৈতিক স্খলনের সঙ্গে জড়িত একটি অপরা হিসাবে গণ্য হয়। ফলে ওই ব্যক্তির গ্রাচুইটি বন্ধ করে PSU কোনও ভুল করেনি। এক্ষেত্রে ফৌজদারি মামলায় ওই ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ারও কোনও প্রয়োজন নেই। 

তবে শীর্ষ আদালত জানিয়েছে যে, চূড়ান্ত সিদ্ধান্তের আগে অভিযুক্ত কর্মী বা কর্মীদের যুক্তি উপস্থাপনের সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে যে, 
"অবশ্যই, চাকরিচ্যুত কর্মচারীর কাছে একটি নোটিশ জারি করা উচিত। তাঁর ব্যাখ্যা শোনা ও খতিয়ে দেকা প্রয়োজন।"  

গ্র্যাচুইটি কী, কত বছর কাজ করলে পাবেন? 
চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন ফান্ড ছাড়াও অন্য একটি ফান্ড থেকে অর্থ হাতে আসে, যাকে গ্র্যাচুইটি বলা হয়। যাঁরা কমপক্ষে পাঁচ বছর ধরে একটি সংস্থায় কাজ করেছেন তাঁদের গ্র্যাচুইটি দেওয়া হয়। গ্র্যাচুইটি আসলে একটি উপহার, যা আপনার নিয়োগকর্তা আপনার বহু বছরের পরিষেবার বিনিময়ে আপনার চাকরি ছাড়ার সময় দেন। গ্র্যাচুইটি হল একটি বেনিফিট প্ল্যান, যা অবসরকালীন সুবিধার একটি অংশ এবং নিয়োগকর্তা পরিষেবা ছেড়ে দেওয়ার বা সম্পূর্ণ করার সময় কর্মচারীকে দেন। চাকরি ছাড়ার বা অবসর নেওয়ার আগে ৪ বছর ১০ মাস এবং ১১ দিন ধরে একটানা কাজ করেছেন এমন প্রত্যেক কর্মচারীকে গ্র্যাচুইটি দেওয়া হয়। এক বা দুই বছরের মধ্যে চাকরি ছাড়লে গ্র্যাচুইটি মেলে না। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া