শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৪ বছর বয়সেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড! বিস্ময় বালকের পরিচয় জানলে চমকে উঠবেন আপনি! 

দেবস্মিতা | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ২৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১৪ বছর। অথচ মাথা কাজ করে ক্যালকুলেটরের চেয়েও দ্রুত গতিতে। একদিনে ৬টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে ফেলেছেন এই নাবালক। এই অপার বিস্ময় বালক কোথাকার জানেন? মহারাষ্ট্রের। 

 


গতবছর সবচেয়ে কম সময়ে ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল বার করে রেকর্ড গড়েছিল আরিয়ান শুক্লা। বিশ্বজুড়ে তাঁর পরিচয় হয়েছে 'হিউম্যান ক্যালকুলেটর কিড' নামে। এই বিপুল সাফল্যের পর তাঁকে দুবাইতে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বরেকর্ড তৈরি করার জন্য। সেখানেও মাত্র একদিনে ছ'টি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে সে।  

 


আরিয়ান মাত্র ৩০.৯ সেকেন্ডে ১০০টি চার অঙ্কের সংখ্যার যোগফল, ১ মিনিট ৯.৬৮ সেকেন্ডে ২০০টি চার অঙ্কের সংখ্যার যোগফল, ৫০টি পাঁচ অঙ্কের সংখ্যার যোগফল ১৮.৭১ সেকেণ্ডে বার করেছে সে। ১০ বার ২০ অঙ্কের সংখ্যাকে ১০ অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করতে সময় নিয়েছে মাত্র ৫ মিনিট ৪২ সেকেন্ড। এ ছাড়াও আরও দু'টি জটিল গাণিতিক সমাধান রেকর্ড সময়ে করেছে আরিয়ান। এবং সবই মনে মনে। 

 

 

সাফল্যের কারণ হিসেবে আরিয়ান জানিয়েছে, প্রতিদিন অনুশীলন করা প্রতিযোগিতার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা নিয়মিত অনুশীলন করে। একইসঙ্গে তাঁর বক্তব্য, যোগব্যায়াম এবং ধ্যান তাঁকে শান্ত এবং মনোযোগী থাকতে সাহায্য করে। 

 

 

উল্লেখযোগ্যভাবে, আরিয়ান বিশ্বব্যাপী সংগঠন গ্লোবাল মেন্টাল ক্যালকুলেটরস অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা বোর্ড সদস্যদের মধ্যে একজন। সংগঠনের ওয়েবসাইট অনুসারে, আরিয়ান মাত্র ছয় বছর বয়স থেকে গণিত অনুশীলন করছে এবং মাত্র ১২ বছর বয়সে জার্মানিতে বিশ্বকাপ জিতেছে। এঁর পাশাপাশি অতীতে অনেক আন্তর্জাতিক খেতাবও জিতেছে। একইসঙ্গে বিভিন্ন শাখায় বিশ্ব রেকর্ডও তৈরি করেছে এই বিস্ময় বালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া