বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | জামশেদপুর গুলিকাণ্ডে বড় আপডেট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

Kaushik Roy | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে আরও দুই দুষ্কৃতী। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতীর নাম মনোজ বারিক ও বিশাল বারিক। বৃহস্পতিবার দক্ষিণ বিধাননগর থানার পুলিশ চিংড়িঘাটার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দুই দুষ্কৃতীকে আটক করে। উল্লেখ্য, জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় চার দুষ্কৃতীর কলকাতায় লুকিয়ে থাকার খবর মেলে। তার মধ্যেই এক ক্যাব চালকের বুদ্ধিতে পুলিশের জালে ধরা পড়ে মহম্মদ আসিফ নামে এক দুষ্কৃতী। প্রগতি ময়দান থানার পুলিশের হাতে আসিফ ধরা পড়লেও সেই সময় পালিয়ে যায় বাকি তিনজন।

 

এর মধ্যে দুজন আরও দু’জন গ্রেপ্তার হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। জানা গিয়েছে, জামশেদপুরে গুলি চালানোর ঘটনায় কলকাতা গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল চার দুষ্কৃতী। অ্যাপ ক্যাবে থাকাকালীন একজনকে প্রগতি ময়দান থানার পুলিশ গ্রেপ্তার করলেও ট্রাফিক গার্ডে বিপদ বুঝতে পেরে বাকি তিনজন পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে দু’জন চিংড়িঘাটার সামনে লোহাপুর ধরে দৌড়াতে থাকে। পুলিশের ভয়ে তারা যাদবপুর ক্যাম্পাসের ভেতরে পাঁচিল টপকে ঢুকে যায়। সেখানেই নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে খবর দেন দক্ষিণ বিধাননগর থানায়।

 

পুলিশ এসে ওই দুই দুষ্কৃতীকে আটক করে নিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ জামশেদপুরের বিষ্ণুপুর থানা এলাকায় তিন রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ছিলেন এই চারজনই। ঘটনার পর চার দুষ্কৃতী সেখান থেকে চলে যায় ঘাটশিলায়। পরে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছয় সাঁতরাগাছি। দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল স্টেশন থেকে অ্যাপ ক্যাব বুক করে নিউটাউন পেরিয়ে সাপুরজি যাওয়ার। কিন্তু ওই ক্যাবের চালকের বুদ্ধিতে রাস্তাতেই গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী মহম্মদ আসিফ। বাকি তিনজনের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া