শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৪ হাজার বছরের পুরনো দ্বারকা, কৃষ্ণের কর্মভূমির সন্ধানে সমুদ্রে ডুব দিলেন প্রত্নতাত্ত্বিকরা

RD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ব্যবধান প্রয়া দু'দশকের। কৃষ্ণ কর্মভূমি দ্বারকায় সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজে নামল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা ASI-এর আন্ডারওয়াটার আর্কিওলজি উইং। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই দল গুজরাটের দ্বারকাধীশ মন্দির উপকূলে ও বেট দ্বারকায় সমুদ্রের নীচে হারিয়ে যাওয়া ৪ হাজার বছরের পুরনো শহরের সন্ধান করবে। এই প্রথম মহিলা ডুবুরি-বিজ্ঞানীরাও এই কাজে হাত লাগিয়েছেন। সমুদ্র গর্ভে দেশের ঐতিহ্যশালী ও সাংস্কৃতিক পরম্পরা কী ছিল, তারই খোঁজ শুরু হয়েছে। 

সংস্কৃতি মন্ত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, অ্য়াডিশনাল ডায়রেক্টর জেনারেল (প্রত্নতত্ত্ব) অধ্যাপক অলোক ত্রিপাঠীর নেতৃত্বে পাঁচজন এএসআই প্রত্নতাত্ত্বিকের একটি দল দ্বারকা উপকূলে জলের নীচে অনুসন্ধান শুরু করেছে।

কৃষ্ণের আমলের পরিকল্পিত নগরী দ্বারকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছিল বলে জনশ্রুতি। মথুরা থেকে দ্বারকায় এসে কৃষ্ণ নতুন করে যদুবংশ স্থাপন করেছিলেন। গুজরাতের প্রভাসেই দেহত্যাগ করেন কৃষ্ণ। সেই আমলেও দ্বারকার অস্তিত্বের প্রমাণ মেলে। পরে প্রাকৃতিক কারণে সমুদ্র এগিয়ে আসায় অতীতের দ্বারকা বিলীন হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।

শেষবার দ্বারকা ও ওখা উপকূলের কাছে বেট দ্বারকা নামে একটি দ্বীপের কাছে এই তল্লাশিকাজ চলেছিল ২০০৫ এবং ২০০৭ সালে। তারপর থেকে বন্ধই ছিল এএসআই'য়ের এই কাজ। গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয় যে, দ্বারকায় ফের শুরু হয়েছে সমুদ্রের নীচে ইতিহাসের খোঁজ। 

এই তল্লাশি অভিযানে যেসব মহিলা ডুবুরি-বিজ্ঞানীরা রয়েছেন তাঁরা হলেন, অপরাজিতা শর্মা, পুনম বিন্দ, রাজকুমারী বরবিনা। এই দল গোমতী খাঁড়ির কাছে একটি এলাকাকে বেছে নিয়ে প্রাথমিক খোঁজ শুরু করেছেন। এএসআইয়ের এই জলের নীচে খোঁজ ও গবেষণা এবং পরীক্ষার বিভাগটি এর আগে লাক্ষাদ্বীপের বাঙ্গারাম দ্বীপ, তামিলনাড়ুর মহাবলীপুরম, গুজরাতের দ্বারকা, মণিপুরের লোকতক লেক এবং মহারাষ্ট্রের এলিফান্টা দ্বীপের মতো অসংখ্য জায়গা আবিষ্কার করেছে।

কৃষ্ণের দেহত্যাগের পর কলিযুগের সূচনায় দ্বারকা আরব সাগরে বিলীন হয়ে যায়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারকাধীশ মন্দিরে পুজোপাঠ করেছিলেন। সেবার সমুদ্রের নীচে গিয়ে তিনি ধ্যান করেন। প্রধানমন্ত্রী, ভগবান কৃষ্ণের কাছে তাঁর হারানো নগরীর কাছে পৌঁছনোর ছবিও শেয়ার করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া