শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবারই মণিপুরের জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। ঠিক এক সপ্তাহের মাথায় মণিপুরবাসীকে সতর্ক করলেন রাজ্যপাল। এক বিবৃতি জারি করে দিলেন চরম হুঁশিয়ারি। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষকে আগামী সাত দিনের মধ্যে লুট করা এবং বেআইনিভাবে মজুত করা অস্ত্র ও গোলাবারুদ প্রশাসনের কাছে জমা করতে হবে।
রাজ্যপালের আশ্বাস যে, নির্ধারিত সময়ের মধ্যে এই ধরনের অস্ত্র ফেরত দিলে কোরার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে, সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পরে লুট করা বা বেআইনিভাবে মজুত করা অস্ত্র রাখার জন্য কঠোর পদক্ষেপ করা হবে।
মায়ানমারের সঙ্গে উন্মুক্ত সীমান্ত রয়েছে বারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরের। গত প্রায় ২০ মাস ধরে জাতি হিংসায় উত্তপ্ত মণিপুর। মূলত মেইতেই এবং কুকি উপজাতির মধ্যে জাতিগত সংঘর্ষের জেরে সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং তাঁর মন্ত্রী পরিষদ চলতি মাসের ৯ তারিখ পদত্যাগ করেন। ফলে রাজ্যপাল বিধানসভা স্থগিত করে দেন। বিধায়কদের সক্রিয় রাখলেও ক্ষমতাহীন করে দেন। এই নিয়ে ১১ বার ভারতীয় সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ প্রয়োগ করে উত্তর-পূর্ব ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। অর্থাৎ নির্বাচিত সরকার ব্যর্থ হওয়ায় রাজ্যটি, সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে গেল। মণিপুরে শেষ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল ২০০১ সালের ২ জুন। এই শাসন ২৭৭ দিন স্থায়ী হয়েছিল।
বৃহস্পতিবারের বিবৃতিতে রাজ্যপাব বাল্লা জানিয়েছেন যে, "গত ২০ মাসেরও বেশি সময় ধরে মণিপুরের উপত্যকা এবং পাহাড় উভয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব পড়েছে। মানুষ এক দুর্ভাগ্যজনক ঘটনার কারণে প্রচণ্ড কষ্ট ভোগ করছে। স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে, যাতে মানুষ তাদের স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ডে ফিরে যেতে পারে, রাজ্যের সকল সম্প্রদায়কে শত্রুতা বন্ধ করতে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এগিয়ে আসতে হবে।"
ওই বিবৃতিতে উল্লেখ, "এই প্রসঙ্গে আমি (রাজ্যপাল অজয় কুমার ভাল্লা) আন্তরিকভাবে সকল সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে উপত্যকা এবং পাহাড়ের যুবকদের, স্বেচ্ছায় এগিয়ে আসার এবং লুণ্ঠিত এবং অবৈধভাবে সংরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ আগামী সাত দিনের মধ্যে নিকটতম থানা/ পুলিশের আউটপোস্ট/ নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি।"
রাজ্যপালের আর্জি, "এই অস্ত্র ফেরত দেওয়ার আপনার একটি পদক্ষেপ শান্তি নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হতে পারে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ধরনের অস্ত্র ফেরত দেওয়া হয়, তাহলে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এরপর, এই ধরনের অস্ত্র রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে এবং আমাদের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আসুন আমরা আশা ও আস্থার সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসঙ্গে আমাদের রাজ্য পুনর্গঠন করি। এগিয়ে আসুন এবং শান্তি বেছে নিই।"
২০২৩ সালের ৩রা মে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর মণিপুর জুড়ে পুলিশ স্টেশন এবং অস্ত্রাগার থেকে আনুমানিক ৬ হাজার আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল। সূত্র জানিয়েছে যে, প্রায় ৪ হাজার আগ্নেয়াস্ত্র এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে কিছু আমেরিকান এম সিরিজের অ্যাসল্ট রাইফেল রয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত লুট হওয়া অস্ত্রের প্রায় ৩০ শতাংশ উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশ অনিচ্ছুক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, "রাজ্যের অস্ত্রাগার থেকে লুট করা অত্যাধুনিক অস্ত্র মণিপুরের জাতিগত সংঘর্ষে ব্যবহার হয়েছে, যা নিরাপত্তা সংস্থাগুলির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?