রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মেদ ঝরানোর সহজ উপায় 'বুলেট কফি'! ডায়াবেটিস থাকলে কি খেতে পারবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: তারকা থেকে আমজনতা, আজকাল ছিপছিপে চেহারার প্রতি ঝোঁক সকলেরই। সুস্থতার জন্যও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। যার জন্য কড়া ডায়েট, শরীরচর্চার সঙ্গেই ইদানীং এক বিশেষ কফিতে চুমুক দিয়ে দিন শুরু করেন অনেকে। দুধ, চিনি নয়, সেই কফিতে মেশাতে হয় ঘি। পোশাকি নাম 'বুলেট কফি'। এতেই দ্রুত ঝরে মেদ। কিন্তু ডায়াবেটিস থাকলে কি এই কফি খেতে পারবেন? 

ডায়াবেটিসের রোগীদেরও ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ডায়াবেটিকদের খাওয়াদাওয়ায় বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয়। যদিও বুলেট কফিতে শর্করা থাকে না, তাও ব্লাড সুগার বেশি থাকলে এই কফি খাওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

সুস্বাস্থ্যের অধিকারী হলে অনেকেই দিনের শুরুতে বুলেট কফিতে চুমুক দিয়ে থাকেন। কিন্তু ডায়াবেটিক রোগীদের খাবারে পুষ্টি ও ক্যালোরির ভারসাম্য বজায় রাখতে বলা হয়। তাই তাঁরা যদি প্রাত:রাশে শুধু বুলেট কফি খান তাহলে শরীরে পুষ্টির অভাব হতে পারে। 

এক কাপ জলে ১ টেবিল চামচ কফি আর এক চা চামচ ঘি মিশিয়ে তৈরি হয় বুলেট কফি। এই কফি অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খিদে পায় না। ঘি-তে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট ধীরে ধীরে হজম হয়, যা দীর্ঘক্ষণ শরীরে এনার্জিও জোগায়। কিন্তু প্রচুর ফ্যাটযুক্ত এই বুলেট কফি ডায়াবেটিস রোগীদের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। মাঝে মাঝে সুগার নিয়ন্ত্রণে থাকলে এই কফি খেতে পারেন। তবে নিয়মিত খাওয়ার অভ্যাস করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া