শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ক্যাবের মধ্যেই সন্তান প্রসব, সহায়তার নজির গড়ে এখন 'নায়ক' ব়্যাপিডো চালক

RD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মানুষ মানুষের জন্য। এই প্রবাদের বাস্তররূপ যেন এই কাহিনী। গর্ভবতী মহিলার প্রসব-যন্ত্রণা উঠেছিল ব়্যাপিডো গাড়ির মধ্যেই। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই  পরিস্থিতি জটিল হয়। শেষে ওই ব়্যাপি চালকের তৎপরতা ও নিঃস্বার্থ উদ্যোগেই গর্ভবতী সন্তান প্রসব করেন ওই গাড়ির মধ্যেই। এ খবর জানাজানি হতেই বিকাশ নামের ব়্যাপিডো চালকের নামে সোশ্য়াল মিডিয়াজুড়ে প্রশংসা শুরু হয়েছে। এমন সুকীর্তির জন্য বিকাশের খোঁজ চলছে।

রেডিট ব্যবহারকারী রোহান মেহরা প্রথমে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লেখেন, 'আমি আমার রাঁধুনির জন্য একটি র‍্যাপিডোর বুক করেছিলাম কারণ তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। হাসপাতালে যাওয়ার সময় তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন এবং ব্যথা সহ্য করতে না পেরে গাড়িতেই পুত্র সন্তানের জন্ম দেন। ব়্যাপিডো ড্রাইভার রাঁধুনির স্ত্রীকে বাচ্চা প্রসব করতে প্রচুর সাহায্য করেছিলেন এবং পরে তাঁদের হাসপাতালেও নিয়ে যান।' রোহান জানান যে, ওই চালক অ্যাপে দেখানো টাকাই নিয়েছিলেন। কোনও বাড়তি টাকা দাবি করেননি। 

রোহান মেহরা আরও বলেছেন যে, "মানবিকতার নিদর্শন হিসেবে, আমরা বিকাশ নামের ব়্যাপিডো চালকের জন্য কিছু করতে চাই। কিন্তু রাইড শেষ হওয়ার পর আমরা তাঁর নম্বর খুঁজে পাইনি। কারণ আমরা তাঁকে আগে ফোন করিনি। আমি র‍্যাপিডো এবং পবন গুন্টুপল্লিকে অনুরোধ করতে চাই যে, তাঁরা যেন সেই ড্রাইভারের সঙ্গে আমাদের যোগাযোগ করতে সহায়তা করেন।"

মেহরা ব়্যাপিডো গাড়ির চালককে খুঁজে পেতে সাহায্য করার জন্য রাইডের বিবরণের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। ক্যাবটি ১৯ ফেব্রুয়ারি রাত ১১টায় বুক করা হয়েছিল। গুরুগ্রামের সেক্টর ২১-এর সূর্য বিহারের দুন্দাহেরা থেকে দম্পতিকে তুলে নিয়ে গুরুগ্রামের সেক্টর ১০-এর বিকাশ নগরে তাঁদের মানামোর কথা ছিল।

ব়্যাপিডো ক্যাব চালক বিকাশের উদ্যোগ হৃদয় জিতেছে বহু নেটিজেনের। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, 'পুরো বিষয়টিই অত্যন্ত স্বাস্থ্যকর।' কিছু রেডিটর চালককে তাঁর প্রাপ্য স্বীকৃতি পাইয়ে দিতে অন্যান্য প্ল্যাটফর্মে গল্পটি শেয়ার করার পরামর্শ দিয়েছেন। লিখেছেন, 'লিংকডইনে শেয়ার করুন। র‍্যাপিডও তাদের ড্রাইভারদের চিনতে এবং এমনকি কিছু ক্ষেত্রে তাদের পুরস্কৃত করতে পছন্দ করে।' অন্য একজন ইন্টারনেট ব্যবহারকারীর পরামর্শ, 'কেউ দয়া করে টুইটারে শেয়ার করুন।'

অন্যরা ড্রাইভারকে খুঁজে বের করার জন্য পদ্ধতি জানিয়ে র‍্যাপিডোর গ্রাহক সহায়তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া