শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়ঙ্কর, মাকে বাড়িতে তালাবন্ধ করে সপরিবার কুম্ভমেলায় ছেলে! খিদের জ্বালায় চিল চিৎকাল বৃদ্ধার, তারপর?

RD | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ২০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পূণ্য করতে বৃদ্ধা মা-কে বাড়িতে তালাবন্ধ করে দিয়ে মহাকুম্ভে রওনা দিয়েছেন ছেলে ও ছেলের বউ। দু'দিন পার হতেই হইহই কাণ্ড। খিদের জ্বালা আর সইতে পারেননি বৃদ্ধা। শেষমেষ চিৎকার করতে শুরু করেন। যা প্রতিবেশীদের কানে পৌঁছলে বৃদ্ধার মেয়েকে খবর দেওয়া হয়। শেষ অবধি পুলিসের হস্তক্ষেপে তালা খুলে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। এ যাত্রায় প্রাণে বেঁচে যান বৃদ্ধা। এই ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার। 

গত সোমবার ৬৫ বছরের বৃদ্ধা সঞ্জু দেবীকে আগামী কয়েকদিনের জন্য খাবার, জল দিয়ে বাড়ি তালাবন্ধ করে তাঁর ছেলে অখিলেশ প্রজাপতি সপরিবারে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু, বুধবার সকাল থেকেই পাড়ায় অন্য ছবি। প্রতিবেশীরা শুনতে পান অখিলেশদের বাড়ির মধ্যে থেকে বৃদ্ধা চিৎকার করে চলেছেন। তাঁকে বাঁচাতে শেষপর্যন্ত বাড়ির দরজার তালা ভাঙা হয়। দরজা খুলতেই নজরে পড়ে মর্মান্তিক দৃশ্য। 

প্রতিবেসীরা দেখেন, খিদের জ্বালায় প্রায় পাগল হয়ে গিয়েছেন বৃদ্ধা। কার্যত তিন দিন ধরে, বৃদ্ধা মহিলা ভাত এবং জলের উপর নির্ভর করে বেঁচে ছিলেন। ক্ষুধা ও যন্ত্রণায় চিৎকার করে চলেছিলেন তিনি। ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছিলেন। এমনকি, বৃদ্ধা বেঁচে থাকার জন্য প্লাস্টিক খাওয়ারও চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে প্রতিবেশীরা দ্রুত সঞ্জু দেবীকে খাবার খেতে দেন।

খবর দেওয়া হয়, বৃদ্ধার মেয়ে চাঁদনী দেবী-কে। সে তাঁর মামা মনসা মাহাতোর সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশই সঞ্জু দেবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ফোনে বৃদ্ধার গুণধর ছেলের সঙ্গে যোগাযোগ করলে, অখিলেশ প্রজাপতি নিজের কীর্তির পক্ষে সাফাই দিতে থাকেন।  জানান যে, সোমবার সকাল ১১টায় তিনি এবং তার পরিবার তাঁর মাকে ভাত এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র-সহ খাবার দেওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি দাবি করেন যে তাঁর মা-ই তাঁদের কুম্ভমেলায় যাওয়ার জন্য বলেছিলেন। তিনি আরও বলেন যে, মা অসুস্থ ছিলেন বলেই তাঁকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়নি। 

রামগড় থানার আইসি কৃষ্ণ কুমার নিশ্চিত করেছেন যে, পুলিশ বৃদ্ধা মহিলার বাড়িতে আটকে থাখার তথ্য পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রামগড়ের পুলিশ সুপারঅজয় ​​কুমার এই ঘটনার নিন্দা করেছেন। অখিলেশের কাজকে "সম্পূর্ণ অমানবিক" বলে অভিহিত করেছেন এবং অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ইতিমধ্যেই, সঞ্জু দেবীর মেয়ে চাঁদনী দেবী তাঁর মাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভাই কুম্ভমেলায় যাওয়ার আগে মা-কে ঘরে আটকে রাখার পরিবর্তে যদি তাঁর কাছে রেখে যেত, তাহলে ভালো দেখাতো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া