বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | আত্মহত্যা নাকি খুন? ট্যাংরায় দুই বধূ ও কিশোরীর ময়নাতদন্ত রিপোর্টে বড় তথ্য সামনে 

Riya Patra | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রুবির মোড়ের কাছে একটি গাড়ি দুর্ঘটনা এবং ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। দুই ঘটনা একসঙ্গে জুড়ে, তা জানা গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার দুই বধূ, কিশোরীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে, তাতে আত্মহত্যার তত্ত্ব সরে গিয়ে উঠে আসছে খুনের তত্ত্ব। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, নাবালিকার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিষক্রিয়া। সূত্রের খবর, তার বুক, উভয় পা, ঠোঁট সহ বিভিন্ন অংশে বেশ কিছু ক্ষত পাওয়া গিয়েছে। হাত পা নীল হয়ে গিয়েছিল। রোমি দে’র হাতের শিরা কাটা, গলায় ক্ষত। সুদেষ্ণার মৃত্যুর কারণ হিসেবেও ক্ষতর কথা উল্লেখ করা হয়েছে বলে খবর সূত্রের। জখমের কারণে অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, তিন জনের মৃত্যু হয়েছে শেষ খাবার খাওয়ার অন্তত তিন থেকে ছ ঘণ্টা পর। ময়না তদন্তের ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে বলেও তথ্য। 
 

এই প্রসঙ্গে উল্লেখ্য, বুধবার ভোর চারটে নাগাদ ইএম বাইপাসের উপর কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। এক নাবালক-সহ আহত হন তিনজন। আহতদের একজনের কাছে থেকে ট্যাংরার একটি বাড়ির ঠিকানা মেলে। ওই নির্দিষ্ট ঠিকানাতে হাজির হতেই সামনে আসে তিনজনের মৃত্যুর ঘটনা। চারতলা 'চিত্ত ভবন'-এর তিন তলার তিনটি ঘরে পড়ে ছিল তিনটি দেহ। দু'জন মহিলা এবং একজন কিশোরী। বুধবারই জানা যায়, যে অবস্থায় তিনটি দেহ উদ্ধার হয়, তাতে মহিলাদের হাতের শিরা কাটা ছিল, কিশোরীর মুখ থেকে গ্যাঁজলা বেরিয়ে ছিল।

 দেহ উদ্ধারের সূত্র ধরে আহত ব্যক্তিদের একজনকে জিজ্ঞাসা করতেই পুলিশ জানতে পারে, পরিবারের সকলে মিলে তাঁরা আত্মহত্যার চেষ্টা করেছেন। কারণ হিসেবে সামনে আসে আর্থিক অনটনের ঘটনা। জানা গিয়েছে, দে পরিবারের আহত তিনজনের চিকিৎসা চলছে, আইসিইউতে রয়েছে তিনজনই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া