মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | HONEY: আয় বাড়াতে নতুন পদক্ষেপ রাজ্য বনোন্নয়ন নিগমের

Sumit | ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯ : ৩২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আয় বাড়াতে নতুন পদক্ষেপ রাজ্য বনোন্নয়ন নিগমের। এবার অনলাইনে মধু এবং "সিট্রোনিলা অয়েল" বিক্রি করবে তারা। সেইসঙ্গে বিক্রি করা হবে নিগমের তৈরি কাঠের নানা গৃহস্থালির ও ঘর সাজানোর জিনিস।
এবিষয়ে রাজ্য বনোন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময়ই রাজ্যের প্রতিটি দপ্তরকে উৎসাহিত করেন এগিয়ে যাওয়ার জন্য। আমরাও সমবেতভাবে সেই প্রচেষ্টাই চালাচ্ছি। যে কটি পণ্য আমরা অনলাইনে বিক্রির জন্য নিয়ে আসছি তার সবকটিই সেরা। এই পণ্যগুলি ছাড়াও আগামীদিনে আমরা আরও বেশ কিছু জিনিস বাণিজ্যিকভাবে নিয়ে আসার পরিকল্পনা করেছি‌‌।"
কার্যত শীতের মরসুমে যে সমস্ত জিনিসের চাহিদা বেড়ে যায় তার মধ্যে অন্যতম হল মধু। নিগমের নিজস্ব মধু "মৌবন"-এর চাহিদা যথেষ্ট থাকলেও এবার বিদেশেও যাতে এই মধু বাজারজাত করা যায় সেবিষয়ে পদক্ষেপ গ্রহণ করতেই এই উদ্যোগ।
দপ্তরের এক আধিকারিক বলেন, "মৌবন মধু সম্পূর্ণভাবেই সুন্দরবন থেকে সংগ্রহ করা হয়। রাজ্যে এই মধুর যথেষ্ট চাহিদা রয়েছে। এবার রাজ্য ছাড়িয়ে দেশের নানাপ্রান্ত এবং বিদেশেও এই মধু বাজারজাত করার পরিকল্পনা নিয়েছি আমরা। আগামী ২৮ ডিসেম্বর গোটা বিষয়টি নিয়ে আমরা এক বৈঠকে বসতে চলেছি।"
এই মধু বা সিট্রোনিলা অয়েলের পাশাপাশি নিগম তৈরি করছে কাঠের তৈরি গৃহস্থালির নানা জিনিসপত্র। এর মধ্যে রয়েছে হাতা, খুন্তি, থালাসহ ঘর সাজানোর নানা ধরনের কাঠের সামগ্রী। "ফার্নিচার" তৈরির পর যে কাঠের টুকরো পড়ে থাকছে সেই কাঠই ব্যবহার করে এই জিনিসপত্র তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
আরও একটি যে বড় পদক্ষেপ নিগমের থেকে নেওয়া হয়েছে সেটি হল রাজ্যে তাদের জমিতে ওষুধ তৈরিতে কাজে লাগে সেরকম গাছের চাষ বাড়ানো। ওই আধিকারিক জানান, "ইউক্যালিপটাস, অশ্বগন্ধা বা এই জাতীয় গাছ, যেগুলি নানা ওষুধ তৈরিতে কাজে লাগে সেই ধরনের গাছের চাষ আমরা আরও বাড়াতে চলেছি। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এই চাষ হবে। যেগুলি আমরা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে কাজে লাগাব।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া