শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দাম বাড়তে পারে সিগারেটের ? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সর্বত্র। বর্তমানে সিগারেটের উপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। তবে যদি জিএসটি বাড়ে তাহলে সেখান থেকে দ্রুত বাড়তে পারে সিগারেটের দাম। এই জিএসটি যদি ৫৩ শতাংশ হয়ে যায় তাহলে সিগারেটের দাম অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তামাকজাত দ্রব্যের উপরে বরাবরই কড়া নজর রেখেছে সরকার। সেখানে এই জিনিসের উপর ফের বাড়তি জিএসটি চাপতে পারে বলেই মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে বৈঠক করছে জিএসটি কাউন্সিল। তারা যে রিপোর্ট জমা দেবে তার উপরই সিগারেটের উপর জিএসটি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
যদিও তামাকজাত দ্রব্য থেকে সরকারের ঘরে বিরাট টাকা আসে। ২০২২ থেকে শুরু করে ২০২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘরে ৭২ হাজার ৭৮৮ কোটি টাকা এসেছে। আগামীদিনে এই অর্থের পরিমান বাড়তে পারে বলেই খবর। বেশ কয়েকটি জিনিসের উপর জিএসটি বাড়ানো হতে পারে বলেই খবর মিলেছে। সেখানে সিগারেটের নামও রয়েছে।
এখানে বেশ কয়েকটি রাস্তা রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। তারা সিগারেটের উপর যদি জিএসটি বাড়িয়ে দেয় তাহলে সেখান থেকে আয়ের হার বাড়বে। অন্যদিকে যদি স্বাস্থ্যের দিকটি দেখা যায় তাহলে বিষয়টি নিয়ে কেন্দ্র আরও কড় পদক্ষেপ গ্রহণ করতে পারে। হু বর্তমানে তামাতজাত দ্রব্যের উপর ৭৫ শতাংশ করে কর আরোপ করতে বলেছে। সেখানে ভারতে করের হার অনেকটাই কম রয়েছে।
তামাকজাত দ্রব্যের উপর ক্ষতিপূরণ সেস বর্তমানে ৫%, এবং এর সঙ্গে প্রতি ১০০০ সিগার বা সিগারেটের জন্য ২,০৭৬ টাকা থেকে ৪,১৭০ টাকা পর্যন্ত অতিরিক্ত নির্দিষ্ট কর আরোপ করা হয়, যা তাদের দৈর্ঘ্য, ফিল্টার এবং স্বাদের উপর নির্ভর করে।
জিএসটি কাউন্সিল এর আগে তামাকজাত দ্রব্যের উপর কর পর্যালোচনা করার জন্য তৎকালীন ওড়িশার অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারী'র নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী গঠন করেছিল। তবে সিগারেটের দাম কতটা বাড়বে তা নিয়ে এখনই স্থির কোনও সিদ্ধান্ত হয়নি।
তবে যদি সিগারেটের দাম বাড়ে তাহলে সেখানে একটু হলেও সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। যারা ধূমপান করেন তারা কীভাবে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবেন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?