শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ত্রিপুরার জন্য ২৮৮ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

Pallabi Ghosh | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ১২Pallabi Ghosh

নিতাই দে, আগরতলা: কেন্দ্রীয় সরকার ত্রিপুরা রাজ্যের জন্য অতিরিক্ত অনুমোদনের ঘোষণা করল। গত বছরের আগস্ট মাসে ত্রিপুরাতে ভয়াবহ ও ধ্বংসাত্মক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য সহায়তা হিসেবে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিলের (এনডিআরএফ) আওতায় ২৮৮.৯৩ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার। 

 

উল্লেখ্য সাম্প্রতিক বন্যার ফলে ক্ষয়ক্ষতি এবং রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ব্যবস্থা প্রদানের বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে ত্রিপুরা রাজ্যকে সবধরণের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

 

যথারীতি এনিয়ে মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন, গত বছরের আগস্টে রাজ্যে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে এনডিআরএফ -এর অধীনে ত্রিপুরার জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা হিসেবে ২৮৮.৯৩ কোটি টাকা অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ সাহা আরও জানান, এই অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অবশ্যই রাজ্যের দুর্যোগ-প্রভাবিত মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। ত্রিপুরার জন্য বরাদ্দকৃত ২৮৮.৯৩ কোটি কোটি টাকা নিঃসন্দেহে ২০২৪ সালের বন্যা থেকে উত্তরণে ও উন্নয়নমূলক লক্ষ্য অর্জনে রাজ্যকে ব্যাপকভাবে সহায়তা করবে। এজন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা আন্তরিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরার পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া