রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

why is red used as a signal of danger lif

লাইফস্টাইল | বিপদের সংকেত বোঝাতে লাল আলোই কেন ব্যবহৃত হয়? অন্য কোনও আলো ব্যবহার করা হয় না কেন?

নিজস্ব সংবাদদাতা | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিপদের সংকেত বোঝাতে লাল আলো ব্যবহারের প্রধান কারণ হলো এর তরঙ্গদৈর্ঘ্য বেশি। কিন্তু এই তরঙ্গদৈর্ঘ্য বিষয়টি ঠিক কী? সহজ ভাষায় বললে, আলো যখন চলে তখন তার গতিপথ ঢেউ বা তরঙ্গের মতো হয়। আলোর ঢেউয়ের একটি মাথা থেকে অন্য মাথার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, সেই দূরত্ব বা দৈর্ঘ্য দেখে বোঝা যায় একটা ঢেউ কত লম্বা। আলোর ক্ষেত্রে এই দৈর্ঘ্যকেই বলা হয় আলোর তরঙ্গদৈর্ঘ্য।

আলোর তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ছোট হতে পারে, যেমন এক ন্যানোমিটার (যা এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ)। আবার অনেক লম্বাও হতে পারে, যেমন কয়েক মিটার পর্যন্ত। রামধনুর যে সাতটি রং থাকে তার মধ্যে লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর বেগুনি ও নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম।

তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় অন্য রঙের তুলনায় লাল রঙের আলোকরশ্মি বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে। কারণ তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এর বিক্ষেপণ কম হয়। অর্থাৎ, লাল রঙের আলোকরশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়, তখন এই আলোকরশ্মি অন্যান্য রঙের তুলনায় কম ছড়িয়ে পরে। যেহেতু লাল রঙের আলোকরশ্মি অনেক দূর থেকেও দেখা যায় তাই আবহাওয়া খারাপ থাকলেও অনেক দূর থেকে লাল আলো দেখতে পাওয়া যায়। ফলে কুয়াশা, ধুলোবালি ও বৃষ্টিতেও চোখ এড়িয়ে যায় না লাল আলো। চালক অনেক আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ পান। 

বিভিন্ন ক্ষেত্রে লাল আলোর ব্যবহার:
 * ট্র্যাফিক সিগন্যাল: লাল আলো গাড়ি থামানোর সংকেত হিসেবে ব্যবহৃত হয়।
 * রেলওয়ে সিগন্যাল: লাল আলো ট্রেন থামানোর জন্য ব্যবহৃত হয়।
 * নৌযান: লাল আলো বিপদ সংকেত হিসেবে ব্যবহৃত হয়।
 * অগ্নিনির্বাপণ: আগুন নেভাতে লাল রঙের সরঞ্জাম ব্যবহার করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া