শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রামলীলা ময়দানে প্যান্ডেল বাঁধার কাজ শেষ, শপথের কয়েক ঘণ্টা আগেও কেন মুখ্যমন্ত্রীর নাম জানাচ্ছে না বিজেপি?

Riya Patra | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গেরুয়া শিবির ২৭ বছর পর দিল্লির ভোট জিতেছে। কম বড় কথা নয়। প্রায় তিন দশক সময়ও কম নয়। এই জয়ের উদযাপন, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনষ্ঠান যে ধুমধাম করে পালন করবে বিজেপি, তা বলার অবকাশ রাখে না। বৃহস্পতিবার শপথ নেবেন কেজরি পরবর্তী জমানার দিল্লির মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে দিল্লির দুর্নীতি আর যমুনার স্বচ্ছতা নিয়ে তিনি কী করবেন, অবশ্যই সেদিকে নজর থাকবে সকলের। 

কিন্তু এখন, বুধবার বিকেলে সব পক্ষের নজর, আদতে দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কে? কে বসবেন মসনদে? কারণ, গত কয়েকদিন ধরে চর্চায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানের সাজ-সজ্জা, কাকে ডাকা হবে এই অনুষ্ঠানে? কোন তারকা হাজির থাকবেন, সেসব নিয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টা নাগাদ। 

বৃহস্পতিবার শপথ, স্বাভাবিকভাবেই বুধবার চলছে জমকালো অনুষ্ঠানের শেষ মুহূর্তেরপ্রস্তুতি। পার্কিংয়ের প্রয়োজনে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় ট্রাফিক ব্যবস্থার দিকে নজর থাকছে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি-শাহ-নাড্ডা-সহ গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা-নেত্রীরা। আমন্ত্রণ জানানো হয়েছে অতীশি, অরবিন্দ কেজরিওয়ালকে। দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিভিন্ন দেশের কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ৫০ জনেরও বেশি চলচ্চিত্র তারকা এবং শিল্পপতিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। দিল্লির কৃষক, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী এবং সাধারণ জনগণকেও আমন্ত্রণ জানানো হবে। বিশেষ অতিথি তালিকা প্রকাশ্যে আসার পর জানা গিয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে গিগ কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের, বিজেপির কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

কিন্তু যাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান তাঁর কথা বলছেন না কেউ। শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেও কেবল জল্পনা, আলোচনা, চর্চা। দিল্লির মুখ্যমন্ত্রীর নামই এখনও জানাতে পারল না বিজেপি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া