শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট মানলেন না। শুধু মানলেন না নয়, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্টে যা বলা হয়েছে সেই তত্ত্ব উড়িয়ে দিয়ে বললেন একেবারে উলটো কথা। যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যের পরিস্থিতি নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ্যে এনেছিল কেন্দ্রের রিপোর্ট।
কী নিয়ে সেই রিপোর্ট? কী বলা হয়েছিল তাতে? রিপোর্ট ছিল কুম্ভ মেলার নদীর জলের গুণগত মান নিয়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জাতীয় পরিবেশ আদালতে যে রিপোর্ট দিয়েছিল, তাতে স্পষ্ট বলা হয়েছিল প্রয়াগরাজে মহা কুম্ভের সময় পুণ্যার্থীরা যে নদীতে স্নান সারছেন ভিড়ের মধ্যে এক চিলতে জায়গা খুঁজে নিয়ে, ওই জলে উচ্চ মাত্রার মল কলিফর্ম (মানুষ ও প্রাণীর মলমূত্রের জীবাণু)-এর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ, যে নদীর জলে স্নান করার জন্য ছুটে যাচ্ছেন দেশ-বিদেশের মানুষ, সেই জলেই থিকথিক করছে জীবাণু-ব্যাকটেরিয়া।
নদীর জলের গুণমান পরীক্ষা করে জানানো হয়েছে, কুম্ভের নদীর জল আর স্নানের যোগ্যই নয়। সিপিসিবি যে রিপোর্ট দিয়েছে, তাতে একথা স্পষ্ট করা হয়েছে, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর তেমনটাই। এনজিটি বেঞ্চ উল্লেখ করেছে, উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (ইউপিপিসিবি) পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন এজলাস এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যাখ্যা জানতে চায়। বুধবার এই পর্ষদের আধিকারিকদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল বলেও জানা গিয়েছিল।
এই তথ্য প্রকাশ্যে আসার পর, তুমুল হইচই শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন সেদিকেও নজর ছিল সব পক্ষের। বুধবার কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট একপ্রকার খণ্ডন করলেন যোগী। ব্যাকটেরিয়া-জীবাণুর উপস্থিতি নিয়ে জোর আলোচনার মাঝে তিনি বললেন, ওই জল পানের যোগ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?