শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতে আদানি গ্রুপের নাম সকলেই জানেন। এর মালিকের নাম গৌতম আদানি। আর এবার আদানি গ্রুপের বড় একটি ঘোষণা সকলকে অবাক করে দিয়েছে। দেশজুড়ে ২ হাজার কোটি টাকা তারা অনুদান করবে। এই টাকা দিয়ে ২০ টি স্কুল তৈরি করা হবে। গৌতম আদানির ছেলে জিৎ আদানির বিয়ে উপলক্ষ্যে এই কাজ করছে আদানি গ্রুপ। জিৎ আদানির বিয়ে হয়েছে দিভা শাহের সঙ্গে।
এর আগে আদানি গ্রুপ ৬ হাজার কোটি টাকা হাসপাতাল তৈরিতে দান করেছে। আর এবার ২ হাজার কোটি টাকা শিক্ষাখাতে তারা অনুদান হিসাবে দবে। বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধনী হিসাবে রয়েছে গৌতম আদানি। তার উপরে রয়েছে মুকেশ আম্বানি। নিজের ছেলের বিয়ে উপলক্ষ্যে আদানি গ্রুপের এই অনুদান দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছে।
এর আগে আদানি গ্রুপ সামাজিক ইস্যুতে ইতিমধ্যেই ১০ হাজার কোটি টাকা খরচ করবে বলে জানিয়ে দিয়েছে। এবার শিক্ষাক্ষেত্রে আদানি গ্রুপের এই কাজ সকলকে অনেকটাই স্বস্তি দিল। দেশের ২০ টি স্কুলে যদি এই অনুদান দেওয়া হয় তাহলে সেখান থেকে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলেই মনে করা হচ্ছে।
আগামী ৩ বছরের মধ্যে আদানি গ্রুপের পক্ষ থেকে এই স্কুলগুলিকে তৈরি করায় জোর দেবে। সেখানে টাকার পরিমান কোনও বাধা হয়ে যাবে বলেই জানিয়ে দিয়েছে আদানি গ্রুপ।
ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আমেরিকার আদালত। ঘুষ দিয়ে সরকারি প্রকল্পের বরাত হাসিল করা নিয়ে উত্তাল হয় পরিস্থিতি। কিন্তু প্রেসিডেন্ট্রের কুর্সিতে ট্রাম্প বসতেই বড় স্বস্তি আদানির। ঘুষ দেওয়াকে এবার আইনত বৈধ করে তুলতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের এই নির্দেশ ভারতীয় শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থার জন্য অত্যন্ত স্বস্তির। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে, আমেরিকা থেকে তোলা টাকায় ভারতের একাধিক রাজ্যের সরকারি আধিকারিকদের ২০০০ কোটি টাকার বেশি ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত হাসিল করাহয়েছিল। ফরেন কোরাপ্ট প্র্যাকটিস অ্য়াক্ট আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ফলে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর এবং সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় আমেরিকায়। বিনিয়োগকারীদের টাকায় ঘুষ দেওয়ার বিষয়টি তাঁরা চেপে যান বলে অভিযোগ ওঠে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?