রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৭Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। যৌনতা নিয়ে কথা বলতে আজও রাখঢাক কমেনি। যৌনতা-কারও কাছে ভালবাসার প্রকাশ, কারওর জন্য শারীরিক পরিতৃপ্তি। নিঃসন্দেহে শারীরিক মিলন দু’টি মানুষের সম্পর্কের রসায়নকে আরও দৃঢ় করে। সার্বিকভাবে সুস্থ জীবনের জন্যও সুখকর যৌনজীবন জরুরি। কিন্তু কখনও ভেবে দেখেছেন সপ্তাহে কতদিন সহবাস করা উচিত? বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সঙ্গম যেমন শরীরের জন্য ভাল, তেমনই অতিরিক্ত কিংবা কম শারীরিক মিলনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে।
পৃথিবী জুড়ে কয়েক হাজার মানুষের যৌন জীবন নিয়ে গবেষণা করা হয়েছে। যেখানে বিভিন্ন প্রজন্ম প্রতি মাসে কত বার যৌন মিলনে লিপ্ত হয় তার বিশদ বিবরণ দেওয়া হয়েছে। সেখানেই চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। দেখা গিয়েছে, একালের প্রজন্ম 'জেনারেশন জেড’ বা ‘জেন জি’-র যৌন জীবন আগের প্রজন্মের তুলনায় অনেক কম।
প্রায় সাড়ে তিন হাজার মানুষের উপর সমীক্ষা চালানো হয়েছে। ৭১টি দেশের অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৭৫ বছরের মধ্যে। সেই সমীক্ষার তথ্য বলছে, 'জেন জি' মাসে গড়ে মাত্র তিন বার সহবাস করে। পরিবর্তে মিল্লেননিয়ালস এবং জেনারেশন এক্স মাসে পাঁচ বার সঙ্গম করে। অন্যদিকে, বেবি বুমারস অর্থাৎ ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁরাও জেন জেডের মতো মাসে তিন বার যৌন মিলনে লিপ্ত হন।
আসলে বর্তমানে নতুন প্রজন্ম তাঁদের কেরিয়ার ও অন্যান্য বিষয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। সেই কারণেই তাঁদের থেকে বেশি বয়সিদের তুলনায় কম সহবাস করেন তাঁরা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি ও কম বয়সিদেরই সবচেয়ে কম সক্রিয় যৌন জীবন রয়েছে। শুধু তাই নয়, জেন জেডের অর্ধেক সিঙ্গল রয়েছেন, যেখানে মিল্লেননিয়াল, জেনারেশন এক্সের ২০ শতাংশ সিঙ্গল। তবে যতই কম সহবাস করুন না কেন, বিছানায় বর্তমান প্রজন্ম কিন্তু অনেক বেশি দু:সাহসী।
তাহলে সপ্তাহে ঠিক কতবার সঙ্গম করা উচিত? বিজ্ঞান বলছে, যাঁদের বয়স ২০ থেকে ৩০ বছর, তাঁরা সপ্তাহে ৩-৫ বার সঙ্গম করতে পারেন। যাঁদের বয়স ৩০-৪০ বছর তাঁরা সপ্তাহে ২-৪ বার, বয়স ৪০-৫০ বছরের মধ্যে হলে সপ্তাহে ১-৩ বার মিলনে লিপ্ত হতে পারেন। আর ৫০-৬০ বয়সিদের ১৫ দিনে কিংবা ৩০ দিনে ১ বার সঙ্গম করা স্বাস্থ্যকর।
গবেষকদের মতে, প্রত্যেক মানুষের যৌন জীবন আলাদা হয়। কারওর কাছে যেখানে সপ্তাহে এক বার সহবাসই যথেষ্ট, অন্যদের কাছে তা নাও হতে পারে। তবে যৌন মিলনে দু'জন পার্টনার সন্তুষ্ট হয়েছেন কিনা সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?