রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | টেকনো ইন্ডিয়া গ্রুপ আয়োজিত আর্ট ক্যাম্প 'রং ২০২৫ (মৌ বনে আজ)' আয়োজিত হল লেক ক্লাবে

নিজস্ব সংবাদদাতা | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ৩৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্ডিয়ার আমোদিত আয়োজনে, সত্যম রায়চৌধুরীর প্রাণন ও প্রয়াসে, বসন্ত ঋতুর প্রারম্ভে, ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কলকাতার লেক ক্লাবে শুরু হল সারাদিনব্যাপী এক অবিস্মরণীয় আর্ট ক্যাম্প, সার্থক নাম যার 'রং ২০২৫'। এই আর্ট ক্যাম্পের রঙিন ক্যানভাসে ফুলের মত ফুটে রইল সকলের প্রিয়, সদ্য প্রয়াত মৌ রায়চৌধুরীর জন্যে মনকেমন তিনটি শব্দ 'মৌ বনে আজ'! মৌ আমাদের মধ্যে না থেকেও আছেন। তার স্বাগত - বিদায়ের বসন্ত মিশে রইল ' রং ২০২৫'-এর প্রকাশে, প্রিয়তায় । 'রং ২০২৫' এর উদ্বোধন করলেন প্রবুদ্ধ শিল্পী যোগেন চৌধুরী। 'রং ২০২৫'-এর ক্যানভাসে যে নয় শিল্পীর রং-তুলি-কল্পনার সৃজন প্রবাহ দেখা দিল তাঁরা হলেন যোগেন চৌধুরী, সমীর আইচ, তাপস কোনার, অমিতাভ ধর, সনাতন দিন্দা, তমালি  দাশগুপ্ত, রাখি রায়, শিলাজিৎ ঘোষ এবং সুদীপ ব্যানার্জি।


যোগেন চৌধুরী এঁকেছেন এক নারীর অবয়ব। দূর থেকে দেখলে বোঝা যায় এই নারীর মুখের প্রতিটি রেখায়, বদলে বদলে যাওয়া বিচিত্র অনুষঙ্গে যোগেনের নির্ভূল স্বাক্ষর। তাঁর প্রাণের আগুন কালো শিখায় জ্বলছে। সমীর আইচ জ্যামিতিক স্পষ্টতায় এনেছেন রঙের তারল্য এবং কালচে পশ্চাৎ পটের প্রবল প্রত্যয়। ছবিটি শুধু আমরাই দেখছি না, ছবিটাও দেখছে আমাদের। ঝলসে দেয় সেই দৃষ্টি। সমীর কোথায় পায় এই প্রবলতা, এই পৌরুষ? প্রায় পাশেই রাখি রায়ের নিজস্ব ভিনাস মেয়ের চুল তার তীব্র বেগে উড়ে গিয়ে আকাশ ছুঁতে চাইছে। তবু এই নতুন কালের ভিনাসের বুকে গাইছে পৃথিবীর পাখি। আর এই অপরূপ নারীর ঠোঁট থেকে প্রবাহিত ফুল যেন তার কামনার লাল আগুন। এই ক্যানভাস কামনার বুকে গুলি করে রক্ত ঝরিয়েছে।  সুদীপ ব্যানার্জির লিকুইডিটি আমাদের ভিজিয়ে দেয়। তাঁর ঝলমলে তারল্য আকাশে উড়ছে, নদীতে সাঁতারু। এই তরলতা চুঁইয়ে নামে ক্যানভাস থেকে। টাপুর টুপুর। সনাতন দিন্দা মানেই মগ্নতা। ধ্যানবিন্দু। অবিচল আত্মখোঁজ। বুদ্ধের মুখ। সনাতন সৃজন করেছেন রংতুলির ভাস্কর্য। অপূর্ব! শিলাজিৎ ঘোষ রংয়ের প্লাবন। ক্রমাগত বেরোতে চাইছেন জীবনের চৌকো বন্দীত্ব থেকে, দেয়াল ফাটিয়ে। চৌকো চৌকো ঘরের মধ্যে ক্যানভাস জুড়ে মুক্তির যুদ্ধ। মানুষের। তমালি দাশগুপ্তর নারী উপবিষ্ট ছন্দময় রৈখিক বিন্যাসে। ক্যানভাস জুড়ে রমণীর রমণীয় একাকিত্ব, বিষণ্ন স্নিগ্ধতা। তাপস কোনার হয়তো এঁকেছেন মৃত্যুর পরের ছবি। পৃথিবীর রং থেকে দূরে চলে যাওয়ার ছবি। মনখারাপের ছবি। কাফকার দিনলিপিতে ভাষায় এমন ছবি কতবার ফুটে উঠেছে। অমিতাভ ধরের ছবিতে দু'টি  প্রাণী যেন আটকে আছে পরস্পরের দিকে পিছন ফিরে। তাদের পিছনে মহাকাশ। কিন্তু তারা পরস্পরকে খুঁজে পায়নি। তাই জীবনকেও পায়নি তারা। কোনও রং নেই তাদের। সব তাদের নাগালের বাইরে। রং ২০২৫ তাদের নয়? 'তবু বসন্ত জাগ্রত দ্বারে'। রং ২০২৫ খুলে দিল নতুন স্বপ্ন, নব সম্ভাবনার আলো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া