সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ : ৪৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রেমে 'পাগল' হওয়া কি একেই বলে? প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তাঁর প্রতি এত টান যে এক ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিলেন প্রাক্তন প্রেমিক। প্রায় ১১০০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে পেনসিলভেনিয়ায় এক ব্যক্তির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল মিশিগানের বাসিন্দা হ্যারিসন জোনসের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ-সহ মোট ছয় দফা অভিযোগ আনা হয়েছে।
সোমবার প্রকাশিত বেনসালেম পুলিশ বিভাগের এক বিবৃতি অনুসারে, গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে পেনসিলভানিয়ার বেনসালেমের মারগানসার ওয়ের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দেখতে পান দোতলা বাড়িটি আগুনে পুড়ে গিয়েছে। বাড়িটির ছয়জন বাসিন্দা কোনও রকমে বেঁচে গিয়েছেন। কয়েকজনকে দোতলার জানালা থেকে লাফ দিয়ে আগুনের হাত থেকে বাঁচতে হয়েছে। আগুনে দু'টি কুকুর মারা গিয়েছে এবং আহত ছয় বাসিন্দাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
তদন্তকারীরা নিশ্চিত হন আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল। কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে পরীক্ষা করে দেখা যায়, বাড়িটির সামনে একটি কালো সেডান থামছে। সেটি থেকে এক ব্যক্তি বাড়ির দিকে হেঁটে যান এবং প্রায় ১৫ মিনিট পরে গাড়িতে ফিরে আসেন। সন্দেহভাজন ওই ব্যক্তি এলাকা থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং বাড়িটিতে আগুন লেগে যায়। গাড়িটির লাইসেন্স নম্বর পরীক্ষা করে দেখা যায় গাড়িটি মিশিগানের রকফোর্ডের এক বাসিন্দার।
তদন্তে পুলিশ জানতে পারে, রকফোর্ডের ঠিকানায় বসবাসকারী যুবক হ্যারিসন জোনস-এর প্রাক্তন প্রেমিকার সঙ্গে মারগানসার ওয়ের বাড়িটির এক ২১ বছর বয়সী যুবকের সম্প্রতি আলাপ হয়। তাঁদের দু'জনের দেখা করা কথাও ছিল। সেই কথা জানতে পেরে যান জোনস। এরপরেই মিশিগান থেকে প্রায় ১১০০ কিমি গাড়ি চালিয়ে পেনসিলভেনিয়ার বেনসালেমের বাড়িটিতে আগুন লাগিয়ে দেন ওই যুবক। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। জোনসের বাসস্থান থেকে তালা খোলার সরঞ্জাব, মোবাইল এবং একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?