শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

youth posed as amit shah s son tried to extort money from MLA in uttarakhand

দেশ | অমিত শাহের ছেলে সেজে বিধায়কের থেকে টাকা আদায়ের অভিযোগ, উত্তরাখণ্ড পুলিশের জালে ১৯ বছরের যুবক

AD | ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ২৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল জীবনযাপনের টানে বিধায়কের থেকে টাকা আদায়ের অভিযোগ উঠল এক ১৯ বছর বয়সী যুবকের বিরুদ্ধে। টাকা আদায় করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়ককে ফোন করেছিলেন অভিযুক্ত প্রিয়াংশু পন্থ। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর আরও Sk সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিলাসবহুল জীবনযাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান অভিযুক্ত প্রিয়াংশু হরিদ্বারের রানিপুরের বিজেপি বিধায়ক আদেশ চৌহানকে ফোন করেছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে ৫ লক্ষ টাকা চেয়েছিলেন। রবিবার বিকেলে বিধায়ককে ফোন করে প্রিয়াংশু পার্টির তহবিলে চাঁদা দেওয়ার নামে টাকা চেয়েছিলেন। আদেশকে হুমকি দেওয়া হয়, টাকা দিতে অস্বীকার করলে সমাজমাধ্যমে ওনার নামে কুৎসা রটিয়ে দেওয়া হবে। এর পরেই পুলিশে অভিযোগ জানান আদেশ। 

পুলিশ আরও জানিয়েছে, অভিযোগ পেয়ে টাওয়ার লোকেশন এবং কল রেকর্ড পরীক্ষা করে সোমবার বিকেলে দিল্লি থেকে প্রিয়াংশুকের গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে এই কাজে সহযোগীতা করেছিলেন আরও দুই জন। প্রিয়াংশুর এক সঙ্গী উভেশ আহমেদকে উত্তরাখণ্ডের রুদ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গৌরব নাথ নামে অপর সঙ্গীর খোঁজ চলছে। 

উল্লেখযোগ্যভাবে, অভিযুক্তদের বিরুদ্ধে রাজনীতিবিদদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ এই প্রথম নয়। এর আগে তাঁরা নৈনিতালের বিধায়ক সরিতা আর্য এবং রুদ্রপুরের বিধায় শিব অরোরাকে মন্ত্রী করার লোভ দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন বলে অভিয়োগ। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে নৈনিতাল এবং রুদ্রপুরে মামলাও রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া