শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৫৪Rajit Das
আজকাল ওেবডেস্ক: উত্তরাখণ্ডের চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। ফলে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও বহু নিয়ম কার্যকর হয়েছে। ওই রাজ্যে লিভ ইনের ক্ষেত্রে যুগলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কিন্তু অনেক লিভ ইনে থাকা অনেক যুগলই মনে করছেন বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তায় আঘাত করছে। লিভ ইন সম্পর্কে থাকা এক যুবক সম্প্রতি ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষার তাগিদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি হয় উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি জি নরেন্দ্র ও বিচারপতি অলোক মেহরার বেঞ্চে। এ দিন শুনানিতে আদালত বলে, 'বিয়ে না করেও একসঙ্গে নির্লজ্জভাবে থাকছেন। গোপনীয়তার কী আছে? সম্পর্কের কথা সবাই জানে। রাজ্য একসঙ্গে থাকতে না করছে না। শুধু রেজিস্ট্রেশন করতে বলছে।'
২৩ বছর বয়সি যুবক আদালতে জানান, উত্তররাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানী বিধির নিয়মে ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘিত হবে। মামলাকারীর আইনজীবী অভিজয় নেগি আদালতে বলেন, "রেজিস্ট্রেশনের সময় আধিকারিকরা আসবেন। ফলে সমাজের বিভিন্ন অংশে তা চর্চার বিষয় হয়ে উঠবে।"
পাল্টা প্রধান বিচারপতি জি নরেন্দ্র প্রশ্ন করেন, "রাজ্য বলছে না যুগল একসঙ্গে থাকতে পারবেন না। আপনারা কি সবার থেকে লুকিয়ে কোনও গুহায় গিয়ে থাকছেন? সমাজেই তো আছেন। বিয়ে না করে নির্লজ্জভাবে একসঙ্গে থাকছেন। সেখানে গোপনীয়তার কী আছে?" বিচারপতির পর্যবেক্ষণ, "আপনারা একসঙ্গে থাকছেন। সমাজ জানে, আপনাদের প্রতিবেশীরা জানেন। তাহলে কোন গোপনীয়তার কথা বলছেন।"
তখন মামলাকারীর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল লিভ ইন-কে এখনই ঘোষিত সম্পর্ক হিসাবে দেখাতে চান না। তার প্রেক্ষিতে বিচারপতিরা বলেন, যুগলের রেজিস্ট্রেশন করার মানে এমন নয় যে এই সম্পর্কটি একটি ঘোষিত সম্পর্ক হয়ে যাবে। উচ্চ আদালত আরও স্পষ্টভাবে মামলাকারীর আপত্তির কথা জানাতে বলেছে।
দেশের প্রথম রাজ্য হিসাবে গত ২৭শে জানুয়ারি উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। যা রাজ্যের সকল ধর্ম, বর্ণ জাতের নাগরিকের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হয়। লিভ ইনের ক্ষেত্রেও নিয়মে বদল ঘটে। লিভ ইন সম্পর্কের জন্য তা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হয় এবং বয়স ২১ বছরের কম হলে বাবা-মায়ের সম্মতি নিতে হবে। কোনও যুগল লিভ-ইন সম্পর্ক ঘোষণা করতে ব্যর্থ হলে, বা মিথ্যা তথ্য দিলে, তিন মাসের কারাদণ্ড বা ২৫,০০০ টাকা জরিমানা, অথবা উভয়ই হতে পারে। এমনকি রেজিস্ট্রেশন এক মাস বিলম্বের জন্যও তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ১০,০০০ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।
নয়া আইনটি লিভ-ইন সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তানদের "দম্পতির বৈধ সন্তান" হিসেবে স্বীকৃতি দেয় এবং উত্তরাধিকারে তাদের সমান অধিকার নিশ্চিত করে। ছেলে এবং মেয়ে উভয়কেই "সন্তান" হিসেবে উল্লেখ করা হবে, কোনও লিঙ্গগত পার্থক্য থাকবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?