বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিধানসভার ভাষণে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। তৃণমূল সব ধর্মকে নিয়ে চলতে পারে।
মঙ্গলবার দুপুরে যখন বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেন ‘সাসপেন্ড’ হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যেই বিধানসভায় এ দিন বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। শুভেন্দু অধিকারিকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন, "আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে? একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন। মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।"
শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের সরকারের মদতেই বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত। এ দিন ওই প্রসঙ্গে মমতার পাল্টা চ্যালেঞ্জ, "আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে? প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব।" পাশাপাশি তিনি বলেন, "আমার বিরুদ্ধে এই কুৎসার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দেব।"
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন যে, "বাংলায় মাফিয়াদের কোনও জায়গা নেই। সন্ত্রাসকারী, দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না।"
অধ্যক্ষকে লক্ষ্য করে সোমবার বিধানসভায় কাগজ ছোড়ার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। ফলে শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে সোমবার থেকে এক মাসের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি। ওই প্রসঙ্গে বলতে গিয়ে অতীতে বাম জমানায় তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জিও বিধানসভায় কাগজ ছিঁড়েছিলেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। এদিন বক্তৃতার শুরুতে ওই প্রসঙ্গেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলেন, "আমি যখন কাগজ ছিড়েছিলাম, তখন আমি একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম আমাকে একটা কথা বলতে দিত না। অথচ ৩৯ শতাংশ ভোট ছিল আমাদের। একটা বক্তব্য রাখতে দেওয়া হত না। একটা প্রশ্নও করতে দেওয়া হত না। বাধ্য হয়েই উত্তেজিত হয়ে গিয়েছিলাম, ওটা কার হয়। আমি একটা জিনিসও ভাঙিনি।"
মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে তেমন পরিস্থিতি নেই। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। সবাইকে বলতে দেওয়া হয়। কিন্তু শুধুই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?