বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কাজ করার সময়ে আচমকাই হাত ঢুকে গিয়েছিল রোলিং মেশিনে। তাতে কব্জির নীচ থেকে পিষে গিয়ে কেটে ঝুলছিল তালু-সহ আঙুল। সেই কাটা অংশ জুড়ে ৫৮ বছরের প্রৌঢ়কে স্বাভাবিক জীবনে ফেরাল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই প্রৌঢ় এখন আঙুল নাড়তে পারছেন। এমনকি, তাতে অনুভূতি ফিরে এসেছে। আঙুলে পালস-অক্সিমিটার লাগিয়ে শরীরে অক্সিজেনের মাত্রাও বোঝা যাচ্ছে।
হাসপাতাল সূত্রের খবর, শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানা ডোমজুড়ে একটি কারখানায় কাজ করতেন। গত ৪ ফেব্রুয়ারি দুর্ঘটনায় তাঁর বাঁ হাতের ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় হাসপাতাল ঘুরে পিজি হাসপাতালে গেলেও, কার্তিকের হাতের ভয়াবহতা দেখে তাঁকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। সেখানে প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা কার্তিককে পরীক্ষা করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো প্লাস্টিক সার্জারির ও অস্থি শল্য বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত দল প্রায় ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে কার্তীকের হাতের কাটা অংশ জোড়া লাগান।
আর জি কর হাসপাতালের চিকিৎসকদের দাবি, এমন কাটা অংশ জোড়ার ক্ষেত্রে প্রথম ছয় ঘণ্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়। তার থেকেও অনেক দেরিতে কার্তিক জানার চিকিৎসা শুরু করে সাফল্য মিলেছে। এসব ক্ষেত্রে দ্বিতীয় অস্ত্রোপচার করতে হয়। মাসখানেক পরে প্রৌঢ়ের সেই অস্ত্রোপচারে স্নায়ু ও টেন্ডন জোড়া হবে।
কাটা হাত জোড়া লাগায় এখন মনে জোর ফিরে পাচ্ছেন বলে দাবি করেছেন প্রৌঢ় কার্তিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?