শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের খণ্ডন করা হল রেলের যুক্তি। নয়া গত শনিবার দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার নেপথ্যের কারণ জানিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিল আরপিএফ। সেখানে এই ভয়বাহ দুর্ঘটনার জন্য অব্যবস্থা ও প্রচণ্ড ভিড়কেই দায়ী করা হয়েছে। যদিও দুর্ঘটনার পর পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন যে, দিল্লি স্টেশনে কোনও অস্বাভাবিক ভিড় ছিল না।
আরপিএফ-এর রিপোর্টে কী উল্লেখ রয়েছে? সূত্রের খবর আরপিএফ জানিয়েছে যে, প্রয়াগরাজগামী চারটি ট্রেন রাত ৮.১৫ থেকে রাত ১০.১০-এর মধ্যে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। চারটি ট্রেন ছাড়বে মাত্র দুই ঘন্টার মধ্যে। ফলে মহাকুম্ভগামী ভক্তদের বিশাল ভিড় প্ল্যাটফর্মে ছিল। গড়ে প্রতি ঘন্টায় স্টেশনে প্রায় ১,৫০০ সাধারণ টিকিট বিক্রি হয়েছিল এবং আরও অনেক টিকিট অনলাইনে কেনা হয়েছিল।
আরপিএফের রিপোর্টে বলা হয়েছে যে, নয়াদিল্লি এবং বারাণসীর মধ্যে চলাচলকারী প্রয়াগরাজ হয়ে যাওয়া শিব গঙ্গা এক্সপ্রেস রাত ৮.১৫ মিনিটে প্ল্যাটফর্ম নম্বর ১২ থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। মগধ এক্সপ্রেস রাত ৯ টায় প্রয়াগরাজ হয়ে পশ্চিমবঙ্গের ইসলামপুরের উদ্দেশ্যে ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে এবং প্রয়াগরাজ এক্সপ্রেস রাত ১০.১০ মিনিটে একই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। শিব গঙ্গা এক্সপ্রেস যখন প্ল্যাটফর্ম ছেড়ে যায়, তখন হাজার হাজার যাত্রী ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি। এই যাত্রীরাই তখন জানতে পারেন যে ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছেড়ে যাবে।
যার ফলে স্চেশনে উত্তেনা ছড়ায়। আরপিএফ-এর রিপোর্টে উল্লেখ রয়েছে য়ে, বিপুল সংখ্যক মানুষ ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৬ নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দুই এবং তিন নম্বর ফুটওভারব্রিজ ব্যবহার করে বিশেষ ট্রেনে ওঠার চেষ্টায় মরিয়া ছিলেন। এমনিতেই মগধ এক্সপ্রেসের জন্য ১৪ নম্ব প্ল্যাটফর্মে ভিড় ছিলই, তার উপর আরও ভিড় ১২ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে শুরু করে।এর ফলেই হুড়োহুড়ি ও পদপৃষ্টের ঘটনা ঘটেছে।
রিপোর্টে বলা হয়েছে যে, একসময় ভিড় এতটাই বাড়তে শুরু করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই আরপিএফ-এর সহকারী নিরাপত্তা কমিশনার- স্টেশন ম্যানেজারকে আর টিকিট না দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু ততক্ষণে হাজার হাজার মানুষ প্ল্যাটফর্ম এবং ফুটওভারব্রিজে বাজির হয়ে গিয়েছিল। সমস্ত কর্তব্যরত এবং অফ-ডিউটি কর্মীদের প্ল্যাটফর্ম এবং ফুটওভারব্রিজে পৌঁছানোর জন্য ফোনও করা হয়েছিল এবং স্টেশন ডিরেক্টরকে প্রয়াগরাজের উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে বলা হয়েছিল।
আহত একজন মহিলার বিবৃতি অনুসারে, রাত ৯.১৫ টায় পৃপৃষ্টের ঘটনার প্রায় ৪০ মিনিট পরে, রাত ৯.৫৫- নাগাদ দমকলকে প্রথম ফোন করা হয়েছিল।
রেলওয়ে বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন যে, বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যার মাধ্যমে স্টেশনে নিযুক্ত সমস্ত আধিকারিক এবং কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে, এরপর কমিটি জোনাল রেলওয়েতে রিপোর্ট জমা দেবে।
গত সোমবার, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্টের ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন যে, শনিবার রাতে নয়া দিল্লি স্টেশনে কোনও অস্বাভাবিক ভিড় ছিল না। দিল্লি পুলিশের দেওয়া প্রয়াগগামী ট্রেনের প্ল্য়াটফর্ম পরিবর্তনের জন্য দুর্ঘটনার দাবিকেও উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। বলেন, "তদন্ত কমিটি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?