শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছোট্ট ফ্ল্যাটে ৩০০ বেড়াল! দুর্গন্ধে টেকা দায়, তরুণীর বিরুদ্ধে কী পদক্ষেপ করল পুলিশ?

Pallabi Ghosh | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সারাদিন ম্যাও-ম্যাও ডাক। এত দুর্গন্ধ, ফ্ল্যাটের আশেপাশে যেতে পারেন না কেউ। বেড়ালের উৎপাতে অতিষ্ট প্রতিবেশীরা। অথচ ফ্ল্যাটের মালিক দিব্যি রয়েছেন। বারবার নালিশ করেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে পুলিশেই নালিশ জানালেন তাঁরা। অভিযোগ পেয়ে সেই ঘরে ঢুকেই হতবাক পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের অভিযোগ পেয়ে ওই ফ্ল্যাটে পৌঁছয় তারা। ফ্ল্যাটের দরজা খুলতেই চমকে যায়। তিন কামরার ওই ফ্ল্যাটে কমপক্ষে ৩০০ বেড়াল রয়েছে। সঙ্গে থাকেন ফ্ল্যাটের মালিক রিঙ্কু ভারদ্বাজ ও তাঁর বোন ঋতু ভারদ্বাজ। 

পুলিশকে রিঙ্কু জানিয়েছেন, রাস্তা থেকে প্রচুর বেড়াল তুলে এনে ঘরে রেখে দিতেন। সেখান থেকে বাড়তে বাড়তে বর্তমানে ৩০০ পেরিয়ে গেছে বেড়ালের সংখ্যা। পুলিশ পরীক্ষা করে দেখে, কোনও বেড়ালকেই ভ্যাকসিন দেননি তাঁরা। এমনকী নিজেরাও কোনও ভ্যাকসিন নেননি। একাধিক বেড়াল অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে। ঘরের মধ্যে এত দুর্গন্ধ, যে বেশিক্ষণ সেখানে থাকলেই জ্ঞান হারাতে পারেন। ঘরদোর দীর্ঘদিন পরিষ্কার করেন না তাঁরা। 

প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে মালিককে ৩০০ বেড়াল ফ্ল্যাট থেকে সরিয়ে অন্যত্র রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। দ্রুত বেড়ালদের সরিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ করবে তারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া