শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০৪ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পণ, যৌতুকের মতো নানা কুপ্রথা এখনও সমাজে বিদ্যমান। বিয়ের সময় নানা অশান্তির কারণ হয়ে ওঠে এই সব মধ্যয়ুগীয় প্রথা। কিন্তু, রাজস্থানের জয়সালমীরের ছেলে পরমবীর রাঠোরের কীর্তি প্রশংসনীয়। কনেপক্ষ লাল শালুতে মুড়ে সাড়ে ৫ লাখ টাকা যৌতুক বরের হাতে তুলে দিলেও তা ফিরিয়ে দিয়েছেন পরমবীর। তাঁর দাবি, পরিবারের সঙ্গে কথা বলেই এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিভিল সার্ভিস পড়ুয়া পরমবীর রাঠোর গত ১৪ ফেব্রুয়ারি করালিয়া নামক একটি ছোট্ট গ্রামে নিকিতা ভাটির সঙ্গে বিয়ে করেন। ঢোলের তালে এবং উৎসবের আবহে পরমবীর ঘোড়ায় চড়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান। কনের পরিবার জামাইকে জমকালোভাবে স্বাগত জানায়। কিছুক্ষণের মধ্যেই হয় তিলক অনুষ্ঠান। বরকে তাঁর হবু শ্বশুরবাড়ির লোকজন প্রচুর উপহার তুলে দেন।
এরপরই ঘটনায় নয়া মোড়। তিলক অনুষ্ঠানে অন্য়ান্য সামগ্রীর সঙ্গে লাল কাপড় মোড়া একটি উপহারও বর পরমবীরের হাতে তুলে দেওয়া হয়। লাল কাপড় সরাতেই দেকা যায় রয়েছে ৫ লক্ষ ৫১ হাজার নগদ। যা সকলের অকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু, পরমবীর সেই অর্থ নিতে অস্বীকার করেন। কনেপক্ষ জোরাজোরি করলে মাঙ্গলিক প্রথা এগিয়ে নিয়ে যেতে সেই অর্থ গ্রহণ করেন। তবে, ৩০ বছর বয়সী বর বিয়ের অনুষ্ঠানের পরপরই কনের পরিবারকে ওই যৌতুকের টাকা ফেরৎ দিয়ে দেন। যা দেখে হাততালির বন্য়া। পরমবীরের এই পদক্ষেপ উভয়পক্ষের আত্মীয়স্বজন এবং গ্রামবাসীদের মন জয় করে নেয়।
উল্টো পথে হেঁটে কেন যৌতুক ফেরালেন বর? পরমবীরের জবাব, "যখন তাঁরা আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল, তখন আমি দুঃখ পেয়েছিলাম। বাবছিুলাম যে সমাজে এই ধরনের (যৌতুক) প্রথা এখনও রয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেটা প্রত্যাখ্যান করতে পারিনি, তাই আমাকে প্রথা মাফিক সেটা হাতে করে নিতে হয়েছে। তারপর আমি আমার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলি। ওঁরাও আমার মতো যৌতুকের নগদ ফেরাতে রাজি হয়ে যান।"
পরমবীরের সংযোজন, "আমি একজন সিভিল সার্ভিস পড়ুয়া। আমি অনেক পড়াশোনা করেছি, তাই আমার মনে হয়েছিল যদি শিক্ষিত লোকেরা পরিবর্তন না আনে, তাহলে কে করবে? আমাদের উদাহরণ তৈরি করতে হবে। আমার বাবা-মা একমত হয়েছিলেন এবং আমাকে সমর্থন করেছিলেন। আমার একটি বোনও আছে। যদি আমরা এই অপকর্মগুলি বন্ধ না করি, তাহলে আমরা কীভাবে সমাজে পরিবর্তন করবো? আমাদেরই কোথাও না কোথাও যৌতুকের মতো কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?