রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আপনি মানুষ, কিন্তু হতে চান বেড়াল-কুকুর? জাপানের এই মানুষটির কাছে হবে ইচ্ছাপূরণ 

Riya Patra | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মানুষ। দিব্যি হাঁটেন, চলেন, কথা বলেন, ঘুরে বেড়ান। চারপাশের দুনিয়া দেখেন মানুষ হিসেবেই। কিন্তু তাঁর মনের গোপনে শখ জেগেছিল, মানুষ হয়ে বেঁচে থাকলেন, দুনিয়া দেখলেন, একবার বাঁচবেন কুকুর হয়ে। 

জাপানের এই ব্যক্তি কুকুরের মতো জীবন যাপন করতে খরচ করেছিলেন প্রায় ১২ লক্ষ টাকা। হুবহু বাস্তবের কুকুরের মতো দেখতে লাগে যাতে, তার জন্য বানিয়ে ফেলেছিলেন কুকুরের পোশাক। 

নিজে তো কাঙ্খিত কুকুরের জীবন যাপন করেছেন। আবার অনেকেই, যাঁরা মানুষ হয়েও কুকুর-বিড়ালের জীবন যাপন করতে চান, তাঁদের জন্য এক সুযোগ নিয়ে এসেছেন তিনি। 

কী সেই সুযোগ জানেন? জাপানের ওই ব্যক্তি নিজের আবেগ, ইচ্ছাকে এক নয়া পর্যায়ে নিয়ে গিয়েছেন। বানিয়ে ফেলেছেন টোকোটোকো জু। উত্তর টোকিওর সাইতামা প্রিফেকচারে  চিড়িয়াখানায় গেলেই, মানুষ তাঁর কাঙ্খিত পশুর জীবন যাপন করতে পারবেন।

কীভাবে জানেন? ওই চিড়িয়াখানায় রয়েছে মানুষের আকারের সমান বড়, কুকুরের পোশাক। যাতে রয়েছে লেজ, যার মুখ নড়তে থাকবে, যাতে  মনে হয় সামনে রয়েছে একেবারে সত্যি, বিশালাকার কুকুর। ওই চিড়িয়াখানার পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘আপনি কি কখনও পশু হতে চেয়েছেন? আপনি কি কখনও নিজেকে ছাড়া অন্য কিছু হিসেবে কল্পনা করেছেন এবং সেই কল্পনা নিয়ে উত্তেজিত বোধ করছেন? আমরা এমন একটি পরিষেবা প্রদান করি যা আপনাকে পরিচ্ছদ পরিধানের মাধ্যমে সেই ইচ্ছাকে পূরণ করতে সাহায্য করতে পারে।‘

চিড়িয়াখানায় এই পরিষেবা শুরু হয়েছে ২৬ জানুয়ারি। এই পরিষেবা গ্রহণ করার জন্য ইচ্ছুক ব্যক্তিকে ১৮০ মিনিটের জন্য ৪৯,০০০ ইয়েন (প্রায় ২৬,৫০০ টাকা) এবং ১২০মিনিটের জন্য ৩৬,০০০ ইয়েন (১৯,৫০০ টাকা)দিতে হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, এই পরিষেবার জনপ্রিয়তা তুমুল। ফেব্রুয়ারির প্রতিটি স্লট বুক ইতিমধ্যেই। এতে নিয়ম রয়েছে বেশকিছু। যারমধ্যে অন্যতম, ইচ্ছুক ব্যক্তিকে অন্তত ৪ফুট ১১ইঞ্চি উচ্চতার হতে হবে, আর সর্বোচ্চ ৫ফুট ১১ ইঞ্চির মধ্যে হতে হবে। একটি ভিডিওর মাধ্যমে কীভাবে এই পরিষেবা প্রদান করা হবে, তাও দেখিয়েছে কর্তৃপক্ষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া