শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চোখের মধ্যে কিলবিল করছে ১ ইঞ্চি লম্বা জ্যান্ত পোকা! যন্ত্রণায় ছটফট করছেন ব্যক্তি, তারপর কী হল?

RD | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক সপ্তাহজুড়েই চোখে প্রচণ্ড ব্যথা। দৃষ্টিশক্তিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। চোখ বারবার লাল হয়ে যাচ্ছিল, জল পড়ছিল। জ্বালা জ্বালা করছিল। সমস্যায় পড়ে ৩৫ বছরের ব্যক্তি গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসকরা তাঁকে চোখে স্টেরয়েড, ড্রপ দিতে দিয়েছিলেন। খেতে দিয়েছিলেন ট্যাবলেট। কিন্তু এসব দিয়েও কাজের কাজ হচ্ছিল না। মেলেনি স্থায়ী সমাধান। সময়ের সঙ্গে সঙ্গে, ওই ব্যক্তির চোখের সমস্যা বাড়তে থাকে। আরও কমতে তাকে দৃষ্টিশক্তি। 

চোখের সমস্য়ায় ক্রমশ দিশাহার হয়ে পড়ছিলেন যুবক। ফলে তিনি ভোপালের এইমস হাসপাতালে যান দেখাতে। ভোপাল এইমস-এ, চিকিৎসকরা ওই ব্যক্তির অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। তাতেই তাঁরা দেখতে পান যে, ব্যক্তির চোখে প্রায় ১ ইঞ্চি লম্বা একটি জ্যান্ত পোকা রয়েছে, যা জীবন্ত কৃমি বলে জানান চিকিৎসকরা। দেখা যায় যে, ওই কৃমিটি ব্যক্তির চোখের মধ্যে জেলের মত থকথকে অংশে আটকে রয়েছে। 

এইমসের চিকিৎসকদের মতে, ব্যক্তির চোখে কৃমির অবস্থান ছিল অত্যন্ত অস্বাভাবিক। সমগ্র বিশ্বে এখন পর্যন্ত মাত্র ৩-৪টি ক্ষেত্রে এই ধরনের ঘটনা রিপোর্ট মিলেছে। কৃমি বার করতে ভোপাল এইমসের প্রধান রেটিনা সার্জন ডাঃ সমেন্দ্র কারকুরের নেতৃত্বে ওই ব্যক্তির চোখে অস্ত্রোপচার হয়। এই অস্ত্রোপচারে, আশেপাশের সূক্ষ্ম রেটিনার কাঠামোর ক্ষতি না করেই কৃমিটি অপসারণের চেষ্টা করা হয়। সেই সময়ে কৃমিটি পালানোর চেষ্টা করেছিল, ফলে অস্ত্রোপচার আরও জটিল হয়েছিল। তবে, ভিট্রিও-রেটিনাল সার্জারি কৌশল ব্যবহার করে চিকিৎসকরা সফলভাবে চোখ থেকে কৃমিটি বার করেছিলেন।

কীভে চোখের মধ্যে ঢুকলো কৃমিটি? চিকিৎসকরা জানাচ্ছেন যে, এই ধরণের পরজীবী কৃমি কাঁচা বা কম রান্না করা মাংস খাওয়ার ফলে শরীরে প্রবেশ করে। এই কৃমি ত্বক, মস্তিষ্ক এবং চোখের মাধ্যমে শরীরে ঢুকে যায়। এরকম হলে, স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ভোপালের এইমসের চিকিৎসকরা জানিয়েছেন যে, তাদের দীর্ঘ কর্মজীবনে এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলেন। অস্ত্রোপচারের পর রোগীর অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে রোগীকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া