শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ০০ : ১৩Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত বলে ঘোষণা করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার বাড়ি ফিরে এসে তিনি দেখেন পাড়ায় তাঁর পারলৌকিক কাজ চলছে।
পাড়া প্রতিবেশীর কাছে তিনি 'খুঁটি গুরু' বলেই পরিচিত। প্রয়াগরাজের জিরো রোড এলাকার চাহচাঁদ গলির এই বাসিন্দাকেই ২৯ জানুয়ারি কুম্ভ মেলার পদপিষ্টে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।
আসল ঘটনা হল, সাধুদের সঙ্গে সময় কাটিয়ে এবং গঞ্জিকা সেবন করে তিনি দিনতারিখের হিসাব বেমালুম গুলিয়ে ফেলেছিলেন। প্রায় দুই সপ্তাহ পরে তিনি বাড়ি ফিরে আসেন। এদিকে পরিবার ও পাড়া-পড়শিরা তাঁর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠানের বন্দোবস্ত করেন।
'গুরু' যখন একটি ই-রিকশা থেকে নেমে আসেন, তখন তাঁকে দেখে সবার চক্ষু চড়কগাছ! “তোমরা সবাই কী করছ?” তিনি হেসে জিজ্ঞাসা করেন। কেউ হতবাক, কেউ ভূত ভেবে পড়িমরি দৌড় লাগান! ২৮ জানুয়ারির সন্ধ্যায় তিনি জানিয়ে গিয়েছিলেন যে তিনি মৌনী অমাবস্যায় স্নান করতে যাচ্ছেন।
পরের দিন সকালেই পদপিষ্টের ঘটনা ঘটে এবং তাঁর কোনও খোঁজ না পাওয়ায় পাড়া-পড়শিরা ধরেই নেন তিনি মারা গিয়েছেন। কয়েকদিন পরও যখন তাঁকে খুঁজে পাওয়া যায়নি, তখন প্রথা অনুযায়ী তাঁর আত্মার শান্তির জন্য আচার-অনুষ্ঠান করা হয়।
২৯ জানুয়ারি প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় ৩০ জন প্রাণ হারান এবং ৬০ জন আহত হন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে জানান, মৌনী অমাবস্যায় আসা বিশাল জনস্রোত সামলাতে হিমসিম খাওয়ার অবস্থা হয় প্রশাসনের। একই সঙ্গে প্রচুর মানুষ পূণ্যস্নান করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?