শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫) থেকে নতুন FASTag নিয়ম কার্যকর হয়েছে। টোল প্লাজায় ট্যাগ স্ক্যান করার মুহূর্ত থেকে FASTag পেমেন্ট এখন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই করা হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ২৮ জানুয়ারি তারিখের একটি সার্কুলারে এই নিয়মের কথা জানিয়েছিল। টোল লেনদেন সহজতর করা ও প্রতারণা নিয়ন্ত্রের জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সড়ক পরিবহণ মন্ত্রক।
FASTag কী?
FASTag হল একটি ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা, যা টোল প্লাজায় নগদহীন অর্থ প্রদানের অনুমতি দেয়। এটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) প্রযুক্তি ব্যবহার করে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রিপেইড ওয়ালেট বা পেমেন্ট অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল চার্জ কেটে নেয়। গাড়ির উইন্ডশিল্ডে একটি FASTag স্টিকার লাগানো হয়।
গাড়ি যখন টোল বুথের কাছে যায়, তখন RFID সেন্সর ট্যাগটি স্ক্যান করে লিঙ্ক করা অ্যাকাউন্টটি চার্জ করে। তারপর বাধাটি খুলে যায়, ফলে গাড়ি এগিয়ে যেতে পারে।
FASTag নিয়মে বদল-
১.কালো তালিকাভুক্ত FASTag, কোনও লেনদেন অনুমোদিত নয়-
কোনও FASTag যদি ব্ল্যাকলিস্টেড অবস্থায় থাকে, তাহলে সেটি ব্যবহার করে টোল দেওয়া যাবে না। ব্ল্যাকলিস্ট হওয়ার অন্তত ১০ মিনিটের মধ্যে কোনও লেনদেন করা হলে তা বাতিল হয়ে যাবে।
২. রিচার্জ করার জন্য গ্রেস পিরিয়ড-
FASTag ব্যবহারকারীদের ৭০ মিনিট সময় দেওয়া হবে টোল পার হওয়ার আগে ব্যালেন্স ঠিক করার জন্য।
৩. ব্ল্যাকলিস্টেড FASTag- অতিরিক্ত চার্জ-
ব্ল্যাকলিস্টেড FASTag-সহ টোল প্লাজায় পৌঁছলে দ্বিগুণ টোল ফি দিতে হবে। তবে ব্ল্যাকলিস্ট হওয়ার ১০ মিনিটের মধ্যে যদি রিচার্জ করা হয়, তাহলে অতিরিক্ত চার্জ ফেরত পাওয়া যাবে।
৪. বিলম্বিত লেনদেনে অতিরিক্ত চার্জ-
টোল স্ক্যানার পার হওয়ার ১৫ মিনিট পর যদি ট্রান্সকশন প্রসেস হয়, সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।
৫. চার্জব্যাক- কুলিং পিরিয়ড-
ভুলভাবে টাকা কাটা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে। এক্ষেত্রে ১৫ দিন অপেক্ষা করতে হবে।
কেন FASTag ব্ল্যাকলিস্ট হতে পারে?
পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে FASTag ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সময়মতো টোল না দিলে, কেওয়াইসি আপডেট না করা হলে বা গাড়ির রেজিস্ট্রেশন ও চেসিস নম্বরের অসঙ্গতি থাকলে FASTag কালো তালিকাভুক্ত হতে পারে।
কীভাবে অতিরিক্ত চার্জ এড়ানো সম্ভব?
এনপিসিআই-এর নির্দেশিকা অনুযায়ী, FASTag ব্যবহারকারীদের সবসময় পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। টোল প্লাজায় ঢোকার আগে ব্যালেন্স ও ফাস্টট্যাগ-এর স্টেটাস জেনে নিতে হবে। তাহলেই দ্বিগুণ চার্জ এড়ানো যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?